বিরোধীদের আন্দোলন মোকাবিলায় কঠোর হচ্ছে সরকার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার পতনের এক দফা আন্দোলনে আছে বিএনপি। একই দাবিতে যুগপৎ কর্মসূচি পালন করছে সমমনা দলগুলোও। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চাপের মুখে এত দিন কিছুটা নমনীয়তা দেখালেও আন্দোলন মোকাবিলায় এবার কঠোর হচ্ছে সরকার। পুরোনো মামলায় গতি এনে চাপে রাখা হচ্ছে বিএনপির নেতাদের। সরকারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন বিএনপি যাতে জোরদার করতে না পারে, তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার।
সারা দেশে পুলিশ ২০১৩-১৪ ও ২০১৮ সালে অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের তালিকা তৈরি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘সন্দেহভাজন সমস্যা সৃষ্টিকারীদের’ নতুন তালিকাও তৈরি করছে।
সূত্র জানায়, তালিকায় যাদের নাম এসেছে, তাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। পুলিশ সাধারণভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর নজর রাখছে এবং তাদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
শীর্ষ পুলিশ কর্মকর্তারা সব মেট্রোপলিটন কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদেরকে ‘সমস্যা সৃষ্টিকারীদের’ তালিকা তৈরি করতে বলেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা ‘সন্দেহভাজন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের’ চিহ্নিত করছে বলেও সূত্র জানিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।