বিমানবন্দর সড়কে বেড়েছে ছিনতাই
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজধানীর উত্তরার খিলক্ষেত থেকে আব্দুল্লাহপুর সড়কে চলমান আছে এমআরটি প্রকল্পের কাজ। এ কাজ চালু থাকায় রাস্তার ব্যাপকতা কমে যানজট সৃষ্টি হচ্ছে। ফলে জ্যামে অপেক্ষমাণ গাড়িতে থাকা ব্যক্তিদের হাত থেকে ছোঁ মেরে নিয়ে যাচ্ছে তাদের ব্যবহৃত মোবাইল ফোন। শুধু গণপরিবহন নয়, যানজটে প্রাইভেটকার, এমনকি মোটরসাইকেলে থাকা যাত্রীদের ব্যাগও টেনে নিয়ে যাচ্ছে। এতে ঘটছে আহতের মতো ঘটনা।
এ ছাড়া ওই অংশে পথচারীদের কাছ থেকেও ছিনতাই করে নিয়ে যাচ্ছে টাকাপয়সা। ছিনতাই চক্রের সদস্যরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘটাচ্ছে এসব কর্মকা-। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছিনতাইয়ের ভিডিও এবং ছিনতাইকারীদের তৎপরতার ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।
এসব ছিনতাইয়ের ঘটনায় থানায় বাড়ছে অভিযোগের সংখ্যাও। খিলক্ষেত থেকে আব্দুল্লাহপুর এলাকা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনাগুলো অবহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, রাজধানীর খিলক্ষেত থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কটিতে চলছে এমআরটি প্রকল্পের কাজ। এ কারণে সড়ক অনেকটাই সংকীর্ণ হয়ে গেছে। সড়কে গাড়ির চাপ থাকায় বিভিন্ন সময় যানজট তৈরি হয়। জ্যামে আটকে থাকা যানবাহনগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ছিনতাইকারী গ্রুপ তৎপর রয়েছে। যদিও ছিনতাইয়ের শিকার হলেও অনেকেই থানায় অভিযোগ করেন না। আর যারা অভিযোগ করেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে ছিনতাইকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।
সম্প্রতি রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানার গোয়েন্দা বিভাগ।
এ বিষয়ে গোয়েন্দা কর্মকর্তারা জানান, রাজধানীর মহাখালী, আমতলী, কাকলী, বনানী, ঢাকা গেট, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা, জসিম উদ্দিন, আব্দুল্লাহপুর এবং টঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে। তাদের দলনেতা মিজান, জয়, বাবু ও শরীফের নেতৃত্বে বাস, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগ ও গলার চেইনসহ মূল্যবান মালামাল কেড়ে নেয়। পরে চোরাই এসব মোবাইল ফোন উত্তরখান থানা এলাকার দোবাদিয়া সাইনবোর্ড বিসমিল্লাহ মোবাইল সার্ভিসিং নামক একটি দোকানে বিক্রি করে।
তারা আরও জানান, চারটি ভাগে ভাগ হয়ে রাজধানীর বনানী থেকে টঙ্গী পর্যন্ত তৎপর রয়েছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। জ্যামে আটকে থাকায় বাস-প্রাইভেটকারের জানালার পাশে বসে থাকা মানুষের মোবাইল ফোন তাদের টার্গেট। এ ছাড়া প্রাইভেটকার কিংবা বাসের জানালার পাশে থাকা নারীদের কানের দুল কিংবা গলার চেইন টান দিয়ে নিয়ে যাচ্ছে। চক্রের বেশিরভাগ সদস্যই মাদকাসক্ত। তাদের দলনেতাকে তারা মহাজন বলে ডাকে। ছিনতাই করা মোবাইল ফোন, স্বর্ণের চেইন বা ব্যাগে থাকা মূল্যবান জিনিসপত্র তারা মহাজনের কাছে জমা দেয়। পরে মহাজন বা দলনেতা এসব জিনিস টঙ্গীর বিভিন্ন জায়গায় বিক্রি করে।
গোয়েন্দা কর্মকর্তারা বলেন, এসব ছিনতাইকারী চক্রের সদস্যরা যখন গ্রেফতার হয়, তখন আদালত থেকে জামিন পেয়ে যায়। আর কারাগারে থাকা অবস্থায় পরিবারের সদস্যদের খরচ বহন করা হয়। রাজধানীর বনানী থেকে টঙ্গী পর্যন্ত ১৭টি স্পটে ছিনতাইকারী চক্র তৎপরতা রয়েছে। খিলক্ষেত থেকে আব্দুল্লাহপুর মোড় পর্যন্ত ৯ কিলোমিটার সড়কটি পড়েছে খিলক্ষেত থানা, উত্তরা পূর্ব থানা ও উত্তরা পশ্চিম থানায়। এসব থানার প্রধান সড়কে ছিনতাইয়ের অভিযোগে থানায় অভিযোগ করতে আসছেন অনেকেই।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘যখনই আমরা বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারীদের গ্রেফতার করছি, তখনই দেখতে পাচ্ছি বেশিরভাগই মাদকাসক্ত। মাদকের লোভ দেখিয়ে একটি চক্র স্বল্প টাকার বিনিময়ে তাদের ছিনতাই কাজে ব্যবহার করছে। এসব চক্রের পেছনে আরও কারা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












