বিভিন্ন সচিব পদে ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা ১ হাজার ৫৪০ জনের মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করেছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি-২০২৪।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছে সুপারিশ জমা দেওয়া হয়েছে। জমা পড়া আবেদনের মধ্যে ১৩টি আবেদন কমিটির এখতিয়ার বহির্ভূত হওয়ায় বিবেচনায় নেওয়া হয়নি বলে কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কমিটির সুপারিশে, 'সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিব মর্যাদা) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে,' বলে কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কমিটিতে কাজ করা একটি দায়িত্বশীল সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, 'কমিটির পক্ষ থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এসব কর্মকর্তাকে প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে পদায়ন করা হবে কিনা তা নিয়ে এ কমিটি কোনো সুপারিশ করেনি।'
সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানিয়েছে, আবেদনকারী কর্মকর্তাদের অনেকেই পদোন্নতি পেয়ে কাজ করার জন্য চুক্তিভিত্তিক পদায়ন পেতে উন্মুখ হয়ে আছেন। এ বিষয়ে সুপারিশ করার এখতিয়ার আমাদের কমিটির ছিল না। তাই আমরা শুধু ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছি। এটা বাস্তবায়ন করতে সরকার বাধ্য নয়। এর মধ্যে সরকার যাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিতে চান দিতে পারেন। চাইলে কাউকে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগও দিতে পারেন। এটা সম্পূর্ণ সরকারের এখতিয়ার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)