বিনামূল্যে স্যালাইন ও লেবুর সরবত খাওয়ালেন মেয়র
প্রকৃতিতে বইছে দাবদাহ। প্রচণ্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ। এমন গরমে দিশাহারা হয়ে উঠেছে অধিকাংশ জেলার মানুষ। সবচেয়ে কষ্টে ভুগছেন শ্রমজীবী মানুষেরা।
এই সাধারণ মানুষের কথা চিন্তা করে স্যালাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা পানি পান করার উদ্যোগ নেন জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল থেকে বিকেল পর্যন্ত জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে সকল শ্রেণী মানুষদের বিনামূল্যে সপেয় ঠান্ডা পানি পান করানো হয়।
এ নিয়ে জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘বাইরে তো গরমের জন্য থাকাই যায় না। মানুষ প্রয়োজনে শহরে আসছে। সকল শ্রেণীর মানুষের কথা ভেবে আমার এই উদ্যোগ। প্রথম দিনেই প্রায় ৪ হাজার মানুষকে স্যালাইন লেবুর শরবত মিশিয়ে তাদের তৃষ্ণা মেটানো হয়েছে। ’
যতদিন দাবদাহ থাকবে ততদিন বিনামূল্যে স্যালাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা পানি পান করানো হবে। মানবিক কাজে সব সময় সহযোগিতার হাত বাড়াবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।