বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়া: ‘আর কত বোঝা আসবে মানুষের ওপর’
, ০৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯০ শামসী সন, ০১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
‘আর কত বোঝা আসবে মানুষের ওপর? বাজার থেকে শুরু করে ঘোরাফেরা সব কিছুতেই লাগাম টেনেছি। ব্যয় কমানোর মতো আর কোনো খাত নেই।’
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নতুন করে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিক্রিয়া জানতে চাইলে এসব কথা বলছিলেন রায়হানুল আলম, যিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি আরও বলেন, গ্যাস আর বিদ্যুৎ দুটিই সরাসরি মানুষের সংসারের সঙ্গে স¤পৃক্ত। এগুলোর মূল্যবৃদ্ধি মানে সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়া। বেতন তো লাফিয়ে বাড়ছে না।
পাইকারি পর্যায়ে বেশি হারে দাম বাড়ানোর কারণে খুচরা পর্যায়ে সরবরাহকারী কোম্পানিগুলো মূল্যবৃদ্ধির দাবি তুলতে পারে। খুচরায় দাম আরও বাড়ানো হলে সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। এর আগে গত নভেম্বরে পাইকারি পর্যায়ে ১৯.৯২ শতাংশ বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি। এটি ডিসেম্বর থেকে কার্যকর হয়।
সব মিলিয়ে সরকার গত ১৪ বছরে ১১ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর আগে গত বছর রেকর্ড হারে বাড়ে জ্বালানি তেলের দাম। গ্যাসের দাম গত জুনে গড়ে ২৩ শতাংশ বাড়ানো হয়েছিল। ১৮ জানুয়ারি তা রেকর্ড ৮২ শতাংশ বাড়ানো হয়।
শুধু গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি নয়, বেড়েছে সারের দাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৫১টি সেবার মূল্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে বিক্রি করা পণ্যের দাম, খাদ্যবান্ধব কর্মসূচির চালের দাম। ঢাকা ওয়াসা গত ১৪ বছরে ১৪ বার বাড়িয়েছে পানির দাম।
বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মরত মাসুম রানার গত বছরের শুরুর দিকে বিদ্যুতের প্রিপেইড মিটারে মোটামুটি ৭০০ টাকা ভরলে (রিচার্জ) এক মাস চলে যেত। বছর শেষে শীত শুরুর আগে লাগত ১ হাজার টাকা। আগামী গ্রীষ্মে বিল কত আসবে, তা নিয়ে দুশ্চিন্তায় তিনি।
মাসুম রানা বলেন, নতুন করে দাম বাড়ানোয় সামনে পকেট থেকে আর কত টাকা বাড়তি যাবে, তা দেখতে হবে। আগে যে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করতেন, সেখানে এখন ছাড় দিতে হচ্ছে। বিদ্যুতের সঙ্গে সব কিছুই জড়িত। দাম বাড়ানোর প্রভাব সবকিছুতেই পড়বে।
বিদ্যুতের দাম বাড়াতে এখন আর গণশুনানির প্রয়োজন হচ্ছে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বাড়ানো হচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম।
কারওয়ান বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল বাড়লে দোকানের ভাড়া থেকে শুরু করে মালামাল সবকিছুর দাম বাড়বে। তখন ক্রেতার কাছ থেকে সে বাড়তি দাম সমন্বয় করে চলতে হবে। তবে এতে ক্রেতা মনঃক্ষুণœ হন। কিন্তু কিছুই করার নেই। সবাই নিরুপায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত না হলে ফিলিং স্টেশন বন্ধের হুঁশিয়ারি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে, পথে আরও ৪টি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯ বিএনপিপন্থী আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসলার বাজারে নেই ক্রেতা, হতাশ ব্যবসায়ীরা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৫০ কি.মি. যানজট
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিং স্টেশনে তেল বরাদ্দ কমলো ১৫%: সরকারের নতুন নির্দেশনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে রেহাই পাচ্ছেন না সরকারি কর্মকর্তা-পুলিশ সদস্যরাও
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পথচারী লাঞ্ছনা: বিদেশি ইনফ্লুয়েন্সারদের আচরণে ক্ষোভ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে’
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দলের মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন তারেক রহমান
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্পিকার-ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন তারেক রহমান’
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












