বিদ্যুতের মিটার রিডারদের সহযোগিতায় বিদ্যুৎ চুরি : বিলের বোঝা অন্যের কাঁধে
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ আশির, ১৩৯১ শামসী সন , ২৯ মার্চ, ২০২৪ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের কাশিপুর ইউনিয়নে অটোরিকশা ও মিশুকের গ্যারেজ রয়েছে ২৫০টি। এছাড়া ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, গোগনগরসহ অন্য জায়গায় অন্তত ৭০০ গ্যারেজ রয়েছে। ঐসব গ্যারেজে ডিপিডিসির অসৎ মিটার রিডারদের মাধ্যমে বিদ্যুৎ চুরি করা হয় বলে অভিযোগ রয়েছে। রাতদিন অবৈধ লাইন দিয়ে অটোগাড়ির ব্যাটারি চার্জ করা হয়। বিভিন্ন শিফটের চালকরা চার্জ করা অটোগাড়ি নিয়ে রাস্তায় বের হন। এক বেলা শেষে ফের গাড়ি জমা করতে হয় গ্যারেজে। এটাই এখন নারায়ণগঞ্জের বাস্তব চিত্র। আগে রিকশা রাখা হতো। এখন মহল্লায় মহল্লায় চার্জের অটোগাড়ির গ্যারেজ তৈরি হয়েছে। রিকশা ছেড়ে মালিকরা এখন অটোগাড়ির ব্যবসা ধরেছেন। এ গাড়িতে উপার্জন হয় বেশি। চার্জ দিতে বিদ্যুৎ বিল লাগে না। দুয়েকটা গাড়ির বিল দিয়ে বাকিগুলোর বিল চুরি করা হয়। গ্যারেজ মালিকের সঙ্গে অসৎ মিটার রিডার ও বিল বিলিকারকদের দহরম-মহরম সম্পর্ক। মিটার রিডাররা নিয়মিত মাসোহারা নেওয়ায় তারাও একবারেই নিশ্চুপ। প্রশাসনের কারো এ ব্যাপারে বাড়তি কোনো নজর নেই। গ্যারেজমালিকরা ছয়-নয় করে বিদ্যুৎ বিল মেরে দেয়। সেই টাকা দিয়ে নতুন বা চোরাই অটো কিনে আয় বাড়ায়। অথচ সরকার দিনের পর দিন বিদ্যুতের বিল থেকে বঞ্চিত হচ্ছে।
কাশিপুর এলাকার কয়েক জন বাড়ির মালিক জানান, ‘এলাকায় অনেকগুলো রিকশার গ্যারেজ রয়েছে। অনেকে বংশ পরম্পরায় রিকশার ব্যবসা করে আসছেন। এরা অধিকাংশ প্যাডেল রিকশায় মোটর সংযুক্ত করে দৈনিক জমা বৃদ্ধি করেছেন। এতে তাদের আয় বেড়েছে। তবে বিপদ হয়েছে আমাদের। আমাদের বিদ্যুৎ বিল বেশি আসে। মহল্লায় রিকশার গ্যারেজগুলো অটোর গ্যারেজে রূপান্তরের পর থেকেই আমাদের বিদ্যুৎ বিল বেশি আসে। মিটার রিডারকে প্রশ্ন করলে তারা আজগুবি কথাবার্তা বলেন। কখনো বলেন, পুরোনো বিল অ্যাডজাস্ট হচ্ছে। কখনো বলেন, ভূতুড়ে বিল। এর সঙ্গে কম্পিউটারের ভুলের কথা তো আছেই। মহল্লার গ্যারেজগুলোতে প্রতি মাসে লাখ লাখ টাকার বিদ্যুৎ চুরি হচ্ছে। সেই চুরির খেসারত দিতে হয় মহল্লার অন্য সাধারণ গ্রাহকদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নাম দিয়ে অভিযান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ:
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, তীব্র প্রতিবাদে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৮ মাস পর চালুর দুদিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্পত্তি লিখে নিয়েছে বুয়েট কর্মকর্তা ছেলে, আদালতে শতবর্ষী মা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)