বিদ্যুতের গ্রাহকসেবায় হটলাইন ১৬৯৯৯ চালু
, ০৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বিদ্যুৎ সেক্টরের সমন্বিত গ্রাহকসেবার লক্ষ্যে হটলাইন চালু করেছে সরকার। এখন থেকে বাংলাদেশের সব বিদ্যুৎ গ্রাহক সরাসরি হটলাইন নম্বর ১৬৯৯৯, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ এবং চ্যাট বট এ তিন উপায়ে বিদ্যুৎ সংক্রান্ত যাবতীয় গ্রাহক সেবা নিতে পারবেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যুতের সমন্বিত গ্রাহক সেবায় ১৬৯৯৯ ভূমিকা রাখবে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দেয়। একটা বড় সমস্যা হলো ফোন না করা পর্যন্ত সেখানে কেউ হাজির হয় না। অনেকে আবার জানেও না যে কোন নাম্বারে ফোন দেবে। কারণ একেক বিতরণ সংস্থার একেক নাম্বার। এসব সমস্যা সমাধানে ১৬৯৯৯ নম্বরটি ব্যাপক ভূমিকা রাখবে। এই নাম্বারে কল দিলে আপনি যে বিতরণ সংস্থার সাহায্য চান সেটা পাবেন।
প্রতিমন্ত্রী বলেন, এই গ্রাহকসেবা তৈরি করতে ও বিতরণ সংস্থাগুলোকে বোঝাতে আমার ৫ বছর সময় লেগেছে। যেমন ডিপিডিসি বলেছিল যে তারা নিজেদের নাম্বার নিজেরা তৈরি করবে। বিদ্যুৎ খাতে ৪ কোটি গ্রাহক। আপনি এতো গ্রাহককে কীভাবে সেবা দেবেন? এজন্য আমরা প্রফেশনালের কাছে এসেছি। যে গ্রাহককে সবার কাছে পৌঁছে দেবে।
বিতরণ সংস্থাগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, গ্রাহকদের কাছে থেকে কমপ্লেইন পাওয়ার পর সেগুলো পর্যবেক্ষণ করবেন। কোন এলাকা থেকে বেশি অভিযোগ আসছে। সমস্যা বুঝে আপনাদের সেগুলোর সমাধান করতে হবে। নতুন এ সেবার প্রচুর প্রচারণা করতে হবে। যত বাসায় বিলের কাগজ দেওয়া হয় সেসবে এই নাম্বার দিয়ে দেবেন। এসএমএস করে জানাবেন। সব বিতরণ সংস্থা এক হয়েছে এ ব্যাপারটি ইতিবাচক।
জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় এ সমন্বিত গ্রাহক ব্যবস্থাপনা কার্যক্রমটি বাস্তবায়ন হবে। বিদ্যুৎ খাতের ৬টি বিতরণ সংস্থা বা কোম্পানির বিপিডিবি, আরইবি, ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো এবং নেসকো গ্রাহকরা এ সেবা পাবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)