ডলার সংকট:
বিদেশে অধ্যয়নে শিক্ষার্থীদের ব্যয় যাচ্ছে হুন্ডিতে
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ব্যাংকে ডলার সংকটের কারণে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী ও দেশের বাইরে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভর্তি ফিসহ বেশির ভাগ ব্যয় হুন্ডির বাজারে চলে গেছে। অনেক শিক্ষার্থীই এখন বিদেশের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় খরচ পাঠানোর জন্য হুন্ডির মতো অপ্রাতিষ্ঠানিক পদ্ধতিকে বেছে নিতে বাধ্য হচ্ছেন। ব্যাংক থেকে ফি পাঠানোসংক্রান্ত ফাইল (স্টুডেন্ট ফাইল) না খোলার কারণে বৈধ এ লেনদেন অবৈধ পথে চলে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিদেশী বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ বিভিন্ন ফি হুন্ডির মাধ্যমে পাঠানোর ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অনেক শিক্ষার্থীই এখন দেশের বাইরের উচ্চশিক্ষার ফি পাঠানোর জন্য হুন্ডিকে বেছে নিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, একটি অতিপ্রয়োজনীয় বৈধ লেনদেনও অবৈধ পথে চলে যাওয়ায় দেশে হুন্ডির বাজার আরো শক্তিশালী হচ্ছে। ডলারের বিনিময় হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতির কারণে হুন্ডির লেনদেন বাড়ছে।
বিশ্বব্যাংক বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করেন, ডলার সংকট মোকাবেলা করার কথা বলে ব্যাংকগুলো স্টুডেন্ট ফাইল খোলা বন্ধ করে দিয়েছিল। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের প্রচ্ছন্ন নির্দেশনাও ছিল। কিন্তু এটি মনে রাখা দরকার, কোনো অতিপ্রয়োজনীয় লেনদেনই বন্ধ করে দেয়া যায় না। বৈধ চ্যানেলে ডলার পাঠাতে না পেরে শিক্ষার্থীরা হুন্ডির বাজারে যেতে বাধ্য হয়েছে। এর মাধ্যমে ইনফরমাল মার্কেট আরো বড় হয়েছে।
ড. জাহিদ হোসেন বলেন, ‘ডলার সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক চাহিদা নিয়ন্ত্রণের পথে হেঁটেছে। নানা বিধিনিষেধ আরোপ করে আমদানি কমিয়েছে। আমদানি কমানোর চেয়েও বেশি প্রয়োজন ছিল ডলারের সরবরাহ বাড়ানো। পাশাপাশি দেশ থেকে অর্থ পাচার ঠেকানো। বিদেশগামী শিক্ষার্থী, ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য দেশ থেকে যে পরিমাণ ডলার যায়, সেটি খুব বেশি নয়। ডলার সংকটের প্রধান কারণ অর্থ পাচার। এটি ঠেকানো না গেলে কোনোভাবেই সংকট কাটবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)