বিদেশিরা এখন মক্কা শরীফ-মদীনা শরীফে বিনিয়োগ করতে পারবে
, ২৯ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
সউদী আরবের ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষ (সিএমএ) সম্প্রতি এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেছে, যার মাধ্যমে বিদেশিরা মক্কা শরীফ ও মদীনা শরীফে তালিকাভুক্ত রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করার সুযোগ পাবে। এই সিদ্ধান্তটি কার্যকর করার মাধ্যমে দেশটির পুঁজিবাজারের প্রতিযোগিতা বৃদ্ধি এবং ভিশন ২০৩০-এর অর্থনৈতিক বৈচিত্র্য লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সউদী আরব।
গত সোমবার মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সিএমএ তাদের ঘোষণায় জানিয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সউদী আরবের পুঁজিবাজারকে আরও আকর্ষণীয় এবং কার্যকর করার পাশাপাশি এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের অবস্থান শক্তিশালী করবে। শাসক সালমানের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে, সউদী আরব তাদের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করে বৈচিত্র্যময় করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে।
প্রসঙ্গত, আগে মক্কা শরীফ ও মদীনা শরীফের সম্পত্তি মালিকানা শুধু সউদী নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিদেশিরা এই দুই শহরে সম্পত্তি ক্রয় করতে পারতো না, তবে সম্পত্তি লিজ নেওয়ার সুযোগ ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে বিনিয়োগের সুযোগ উন্মুক্ত হওয়ায় এই খাতটি আরও কার্যকরভাবে বিকশিত হবে। দেশটির নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীরা এখন থেকে শুধু তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা রূপান্তরযোগ্য ঋণপত্রে বিনিয়োগ করতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-নেপাল সীমান্তে আরও ৭-৮টি নতুন স্থলবন্দর গড়ছে ভারত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তাব ফিরিয়ে দিলো সিরিয়া
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না -কলিবফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জায়নবাদীদের দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেওয়া হবে -জেনারেল কায়ানি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীবাদী ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয় -ইরান
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র তাপপ্রবাহে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)