বিটিএসের টানে ঘর ছেড়েছে বাংলাদেশী কিশোরী, সঙ্গে নিল ১৮ ভরি সোনা
সবার অজান্তেই ১৮ ভরি স্বর্ণালংকার ও ৫ হাজার টাকা নিয়ে উধাও নারায়ণগঞ্জের ফতুল্লার এক কিশোরী। উদ্দেশ্য দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসে যোগ দিবে।
এ ঘটনায় কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ করেছে।
গনমাধ্যম অনুযায়ী, ২১ জানুয়ারি দিনগত রাত দুইটায় ঘর থেকে পালিয়ে যায় বিটিএস ভক্ত ষোলো বছর বয়সী ওই কিশোরী। ঘটনার দীর্ঘ ঊনিশ দিন পর গত জুমুয়াবার (৯ ফেব্রুয়ারি) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছে তার পরিবার।
কিশোরীর বাবা অভিযোগে উল্লেখ করেন, ‘আমার মেয়ে পরিবারের সদস্যদের কথা অমান্য করে উশৃঙ্খল জীবনযাপন করতো। কেউ কিছু বললেই তার সঙ্গে উত্তেজিত আচরণ করতো। সে কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের ভক্ত ছিল। নিজ ঘরে বিটিএস সদস্যদের ছবি টানিয়ে রাখতো। বাসায় কারও সঙ্গে ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে।’
কিশোরীর বাবা বলেন,‘২১ জানুয়ারি রাত ২টার দিকে নগদ পাঁচ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে সে পালিয়ে যায়। খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাইনি। গত জুমুয়াবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তার ফেসবুক আইডি থেকে আমার ভাতিজিকে জানায়, সে বিটিএস গ্রুপের সঙ্গে আছে এবং দ্রুতই কোরিয়ায় গিয়ে বিটিএস দলের সঙ্গে যোগ দেবে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, অভিযোগের বিষয়টি জানতে পেরেছি, তবে এখনো কাগজ হাতে পাইনি। পরে বিস্তারিত জানাব।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।