বিটিআরসি কাছে বেতার তরঙ্গ চেয়ে আবেদন বিএনপির
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে বেতার তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করেছে বিএনপি। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তার বলেন, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সরকারের কাছে তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। তবে এখনো অনুমতির বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
আবেদনের চিঠি থেকে জানা যায়, খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতে বেতার যন্ত্র আমদানি করতে বিটিআরসির কাছে অনুমোদন চায়। এসব যন্ত্রপাতি ব্যবহার করতে তরঙ্গের বরাদ্দ চায়। সেই পরিপ্রেক্ষিতে বিটিআরসি স্পেকট্রাম বিষয়টি বিষদ আলোচনা শেষে রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নিয়ম না থাকায় নাকচ করে দেয়। তবে খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত কোনো প্রতিষ্ঠান থাকলে তাদের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান প্রকাশ করে।
বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, বিএনপি একটি রাজনৈতিক দল। এর আগে কোনো রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়নি। তবে দল হিসেবে বিএনপির অনুকূলে তরঙ্গ বরাদ্দ না দিয়ে দলের চেয়ারপারসনের নিরাপত্তা প্রদানের জন্য যদি কোনো নিরাপত্তা সংস্থা নিয়োজিত থাকে, তাহলে সেই সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে সংস্থাটির অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।