বিজয়ের মাসেই মেট্রোরেলে আসতে যাচ্ছে বড় সুখবর
বিজয়ের মাসেই সকাল থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। কর্তৃপক্ষ বলছে, এ মাসের মাঝামঝি চালু হবে বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল।
কর্তৃপক্ষ বলছে, এই মাসের শেষের দিকে দুইটি স্টেশনই একসঙ্গে চালুর পরিকল্পনা তাদের। আর তখন থেকেই উত্তরা থেকে মতিঝিল মেট্রো চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা।
এরপর সবদিক ভেবে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পূর্ণ শিডিউলে চলবে এমআরটি লাইন সিক্স।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।