বিচ্ছিন্ন রাখাইন দুর্ভিক্ষের মুখে
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১২ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিপর্যয়ের দ্বারপ্রান্তে রাখাইন। অর্থনৈতিক ও খাদ্য সংকট তীব্র হওয়া নিয়ে ইউএনডিপির চলতি বছরের নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ আছে, রাখাইনজুড়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমানা দিয়ে পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা, আয়ের অনুপস্থিতি, উচ্চ মুদ্রাস্ফীতি, অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া এবং প্রয়োজনীয় পরিষেবা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অভাব সেখানকার এরই মধ্যে উচ্চ ঝুঁকিতে থাকা জনজীবনকে আগামী কয়েক মাসের মধ্যে নজিরবিহীন সংকটে ফেলে দেবে।
রাখাইনের জমি চাষের ধরন থেকে বোঝা যায় যে, ২০২৫ সালে অঞ্চলটিতে ৯৭ হাজার টন চাল উৎপাদিত হবে, যা রাখাইনের মাত্র ২০ শতাংশ জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করবে। অথচ ২০২৫ সালের প্রথম ছয় মাসেই ১ লাখ ৮৬ হাজার টন চাল প্রয়োজন পড়বে। বছর শেষে এ পরিমাণ দাঁড়াবে ৩ লাখ ৭২ হাজার টনে। অথচ এ অঞ্চলটি ২০২৩ সালে উৎপাদন করেছিল ২ লাখ ৮২ হাজার টন চাল।
তখন চাল উৎপাদন সেখানকার জনসংখ্যার খাদ্য চাহিদার ৬০ শতাংশ পূরণ করেছিল। বাকি ৪০ শতাংশ দেশের অন্যান্য অঞ্চল থেকে সরবরাহ করে পূরণ করা হয়েছিল। কিন্তু গত বছরের নভেম্বরের শুরুতে অঞ্চলটিতে জারি করা অবরোধের প্রভাব খাদ্য উৎপাদনে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে।
এক্ষেত্রে রাখাইন অঞ্চলের বাইরে থেকে এনে এ ঘাটতি পূরণ করতে হবে। কিন্তু তা-ও কঠিন। কারণ সেখানে অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় বাণিজ্যই এখন যুদ্ধের কারণে সীমিত হয়ে পড়েছে। আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ দেশীয় খাদ্য উৎপাদন চাহিদার শুধু ২০ শতাংশ পূরণ করবে বলে জানানো হয়েছে। ফলে অচিরেই রাখাইন তীব্র দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, সেখানকার প্রায় ২০ লাখ মানুষ অনাহারের মুখে পড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)