বিচারাধীন মামলায় আসামিদের ডান্ডাবেড়ি পরানো সংবিধান ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন -ব্যারিস্টার নাজির
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
তুচ্ছ, রাজনৈতিক বা অনির্ভরযোগ্য অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের, যারা গ্রেপ্তার এড়াতে কখনও শক্তি প্রয়োগ করবেন না বা পলায়ন করবেন না এবং যাদের সামাজিক অবস্থান, সম্মান ও মর্যাদা রয়েছে - এমন গণ্যমান্য অনেক ব্যক্তিদেরও অহরহ ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করাতে মিডিয়ায় দেখা যায়।
জেল কোডের উপর মূলত: ভিত্তি করে জেল হেফাজতে থাকা কাউকে ডান্ডাবেড়ি বা হাতকড়া পড়ানো হয়। এই বিধান গড়ে উঠেছে ১৮৯৪ সালের প্রিজন অ্যাক্ট, ১৯৮১ সালের প্রিজনার্স অ্যাক্ট এবং ১৮১৮ সালের ৩ নম্বর রেগুলেশনের ভিত্তিতে। শেষেরটি “বেঙ্গল কোড” নামেই পরিচিত। জেলের ভেতর কেউ অপরাধ করলে তার নিষ্পত্তির নিয়ম রয়েছে জেল কোডের ১৯ নং অধ্যায়ে।
বিজ্ঞাপন
এ অধ্যায়ের ৭০৮ নং বিধান অনুযায়ী জেল সুপারিনটেনডেন্ট কারাগারের অভ্যন্তরে অপরাধের জন্য ১১ ধরনের লঘু ও ১১ ধরনের গুরুতর শাস্তি বিধানের ক্ষমতাপ্রাপ্ত। গুরুতর শাস্তির মধ্যে রয়েছে সকল বন্দিদের থেকে আলাদা করে কাউকে ৭ দিনের জন্য কোনো সেলে আটক রাখা, ৩০ দিনের জন্য ডান্ডাবেড়ি পরানো ইত্যাদি। তবে এসব শাস্তি কেবল আদালতে সাজাপ্রাপ্ত কিছু কিছু বিশেষ কয়েদিদের ক্ষেত্রে অতি বিরল পরিস্থিতিতে প্রয়োগের বিধান রয়েছে জেল কোডে।
বিচারাধীন মামলার আসামি বা রাজবন্দীদের এ ধরনের গুরুদ- দেয়ার কোনো বিধান নেই। কারণ ১৯ নং অধ্যায়ের ৭০৮ নং বিধানটি কেবল আদালতে সাজাপ্রাপ্ত কয়েদিদের ক্ষেত্রেই প্রযোজ্য। জেল কোড ও কারা আইনে ‘কারা অপরাধ’-এর বর্ণনার পাশাপাশি শাস্তি হিসেবে অন্যান্য পদ্ধতির মধ্যে হাতকড়া ও ডান্ডাবেড়ি ব্যবহারের বিষয়ে উল্লেখ রয়েছে। অর্থাৎ, কারাভ্যন্তরে কয়েদিরা সংশ্লিষ্ট ‘কারা অপরাধ’ করলে তার শাস্তি হিসেবে এর ব্যবহার করা যাবে। মূলত: ডান্ডাবেড়ির ব্যবহার কেবল জেল কোড ও কারা আইনের আওতাধীন। অথচ এই বিধানটি সাজাপ্রাপ্ত কয়েদি ছাড়াও বিচারাধীন মামলার আসামিদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যারা এখনও সাজাপ্রাপ্ত হন নাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)