বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতিবঞ্চিত সরকারি কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দেবে সরকার। এ জন্য ১ হাজার ৫৪৭ জন কর্মকর্তার আবেদন-পর্যালোচনা হচ্ছে। তাদের ক্ষতিপূরণ দিতে প্রায় ১০০ কোটি টাকা লাগবে বলে জানা গেছে। একজন কর্মকর্তা সর্বোচ্চ এক কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন।
ওএসডি অবস্থায় চাকরি থেকে অবসরে যাওয়া ব্যক্তিদের এবং গত সাড়ে ১৫ বছরে বারবার পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের আর্থিক ক্ষতিপূরণের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। তাদের বাইরে বেশ কিছু অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো কয়েকজনকে চুক্তিতে নিয়োগের সুপারিশ করা হতে পারে বলে বঞ্চনা নিরসন কমিটি সূত্র জানিয়েছে।
জানতে চাইলে বঞ্চনা নিরসন কমিটির প্রধান জাকির আহমেদ খান বলেন, ডিসেম্বরের মাঝামাঝি আমরা সরকারের কাছে সুপারিশ জমা দেব। কাকে কোন ধরনের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হবে, আমরা সে বিষয়গুলো পর্যালোচনা করছি। সব মিলিয়ে ১ হাজার ৫৪৭টি আবেদন পর্যালোচনা করা হচ্ছে।
কমিটি সূত্র জানায়, গতকাল ইয়াওমুল আহাদ (বুধবার) বিয়ামে সভায় বসবে বঞ্চনা নিরসন কমিটি। এই কমিটি আর দু-তিনটি সভা করে তাদের সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে।
বঞ্চনা নিরসন কমিটিতে জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগের একজন করে অতিরিক্ত সচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এক সদস্য গতকাল আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক পর্যালোচনার পর অর্থ বিভাগ হিসাব করে দেখেছে, বঞ্চিতদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দিতে অন্তত ৮৫ কোটি টাকা লাগবে। তবে সব আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর ক্ষতিপূরণের পরিমাণ ১০০ কোটি টাকা হবে বলে আমরা ধারণা করছি।
গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর অবসরে যাওয়া অনেক সরকারি কর্মকর্তা ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার অভিযোগ তোলেন। প্রতিকার চেয়ে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন। তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ দিতে গত ১৬ সেপ্টেম্বর বঞ্চনা নিরসন কমিটি গঠন করে অন্তর্র্বতী সরকার। পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয় সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে। কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।