বিখ্যাত মধুপুরের আনারস, দিনে বিক্রি কোটি টাকা
, ১১ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আনারসের রাজধানীখ্যাত টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চল। লাল মাটির এই উপজেলায় উৎপাদিত রসে টইটম্বুর ও সুস্বাদু আনারসের খ্যাতি দেশজুড়ে। এখানের উঁচু-নিচু জমি ছাড়াও বসতবাড়ির আঙিনায় আনারস চাষ হয়। ভালো ফলন হওয়ায় এখানের মাটিকে কেউ কেউ হিরার সঙ্গে তুলনা করেন। ইতোমধ্যে এটি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় খুশি চাষিরা।
এই আনারসের খ্যাতির মূল কারণ রসে টইটম্বুর ও সুস্বাদু। এর কারণ মাটি ও ক্যালেন্ডার জাত। মধুপুর অঞ্চলের উঁচু ও লাল মাটির জমি আনারস চাষের জন্য উপযোগী। বীজতলা প্রস্তুত করা থেকে শুরু করে ১৮ মাস সময় লাগে ফল উৎপাদনে।
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কঘেঁষে জলছত্র এলাকায় আনারসের হাটটি বিখ্যাত। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে আনারস সাজিয়ে রাখা হয়। চাষিরা কেউ কেউ ভ্যানে, অটোরিকশায়, কেউ বাইসাইকেলে আবার কেউ ট্রাক বা পিকআপ ভ্যানযোগে আনারস নিয়ে হাটে আসেন। সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকার ও খুচরা ব্যবসায়ীরা আনারস কিনে ট্রাকভর্তি করে গন্তব্যে নিয়ে যান। আকারভেদে ২০ থেকে ৬০ টাকায় পিস বিক্রি হয়। প্রতিদিন হাটে কোটি টাকার বেশি বেচাকেনা চলে। উপজেলা থেকে যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় ঢাকা, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, সিলেট, নাটোর, নীলফামারী, গাইবান্ধা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে যায় এই অঞ্চলের আনারস।
উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী বলেন, মধুপুরে এ বছর ছয় হাজার ৬৩০ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। মূলত ক্যালেন্ডার ও জলডুগি জাতের চাষ হয়ে থাকে। এ ছাড়া ফিলিপাইন থেকে আনা এমডি-২ জাতের আনারস চাষ হয়। উপজেলায় এই তিন জাতই এখন চাষ হচ্ছে।
জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় রফতানির সুযোগ তৈরি হলো জানিয়ে শাকুরা নাম্নী আরও বলেন, এখন সুনিশ্চিতভাবে পরিকল্পনা দরকার। সেক্ষেত্রে আমরা করতে পারি, কীভাবে নিরাপদে উৎপাদন করা যায়। সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারি। ভেজালমুক্ত উৎপাদনের জন্য বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করা যেতে পারে। রফতানির জন্য কিছু নির্দেশনা আছে। অবশ্যই চাষিদের রাসায়নিকমুক্ত চাষ করতে হবে। আমাদের পরামর্শ অনুযায়ী, নিয়ন্ত্রিত মাত্রায় প্রয়োগ করে যখন আনারস চাষ করবে তখনই এটি রফতানির জন্য বিবেচিত হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কবির হোসেন বলেন, চলতি মৌসুমে জেলায় সাত হাজার ৬০০ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। এতে প্রায় পৌনে তিন লাখ মেট্রিক টন উৎপাদন হবে। ন্যায্যমূল্য পেতে উন্নত জাত উৎপাদনের পাশাপাশি উদ্যোক্তাদের জ্যাম, জেলি, জুস ও আচার উৎপাদনের পরামর্শ দেওয়া হচ্ছে। এটি জিআই স্বীকৃতি পাওয়ায় রফতানির ক্ষেত্র তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












