বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবক, লাশ মেলেনি
, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শাহাবুল হোসেন বাবুর (২৩) মরদেহ ১৯ ঘণ্টা পরও ফেরত পায়নি স্বজনরা।
এর আগে জুমুয়াবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ফকির পাড়া সীমান্তের ২০০ গজ ভেতরে এ ঘটনায় ঘটে।
শাহাবুল হোসেন বাবু হাকিমপুর উপজেলা ধরন্দা ফকির পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
শাহাবুলের বাবা আবুল হোসেন বলেন, বাড়ির পাশের কয়েকটি গোডাউন পাহারাদারের কাজ করি। জুমুয়াবার রাতে দুই রাউন্ড গুলির শব্দ শুনি। পরে জানতে পারি আমার ছেলেকে নাকি বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেছে। কাল রাত থেকে মরদেহের অপেক্ষায় আছি এখনো ফেরত দেয়নি।
নিহতের স্ত্রী বাবলী আক্তার জানান, বৃহস্পতিবার রাতে তিনি বাসা থেকে বেরিয়ে যান। জুমুয়াবার রাতে শুনি তাকে ভারতীয় বিএসএফ সদস্যরা গুলি করেছে। একদিন পার হলেও এখনো মরদেহের কোনো সন্ধান পাইনি।
এদিকে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুরে ওই যুবকের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙা টিনের ছাউনি ঘেরা তার বাড়ি। জীর্ণ কুঠিরে পরিবারের সবাইকে নিয়ে বাস করতেন। অসুস্থ বাবা ছেলের মরদেহের জন্য কান্না করছেন।
জানাতে চাইলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের হাতে নিহত ওই যুবকের নামে থানায় একটি মামলা রয়েছে।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আলোচনা করে মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষমতার অপব্যবহার করে বিয়ে করতে মরিয়মকে বাধ্য করা হয়েছিল: রাষ্ট্রপক্ষের আইনজীবী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)