বিএনপি সামনে সাংবিধানিক ট্রাপে পড়তে পারে -আসিফ সৈকত
এবার বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ড. কামাল হোসেনের সংবিধান পুনর্লিখনের বিরুদ্ধে দেওয়া এক মতামতের সমালোচনা করেছেন ডাক্তার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত। তিনি কটাক্ষ করে বলেছেন, ড. কামাল আবারও মাঠে নেমেছেন সংবিধান নিয়ে কথা বলতে।
গতকাল জুমুয়াবার অনলাইনের এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
আসিফ লিখেছেন, জাদুকর ড. কামাল আবারও মাঠে, কথা বলছে সংবিধান নিয়ে। সে এখন হুবহু বিএনপির টোনে কথা বলে নিজেকে বিএনপির হাইকমান্ডের কাছে সংবিধান বিশেষজ্ঞ বন্ধু হিসাবে প্রমাণ করবে , পুরাতন চেতনা (৭১, মুক্তিযুদ্ধ ) প্রজ্জ্বলিত করে সেই মশালদ্বয় একটা দেবে বিএনপিকে আরেকটা ধরিয়ে দেবে ছাত্রদলকে।
তিনি আরও লিখেছেন, বিএনপি সামনে যেই ট্রাপে পড়তে পারে, সেটা হইলো সাংবিধানিক ট্রাপে, চেতনার ককটেল খাওয়ার ট্রাপে।
উল্লেখ্য, সম্প্রতি সংবিধান পুনর্লিখন একটি ভুল ধারণা বলে মন্তব্য করেন ড. কামাল হোসেন। তিনি বলেন, সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান করা-এটা সংস্কার নয়, এটা সংবিধানকে ধ্বংস করার একটা পথ। সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা। সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার বিবেচনাযোগ্য। বিস্তর আলোচনার পর যদি ঐকমত্য হয়, তখন সংবিধান সংশোধন করা যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।