বিএনপি ভাঙার এজেন্ডা নিয়েছেন রেজা কিবরিয়া -নুরুল হক নুর
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ড. রেজা কিবরিয়া বড় হয়েছেন বিদেশের মাটিতে। ফলে দেশের রাজনীতি, আন্দোলনের বিষয়ে তাঁর অভিজ্ঞতা কম। এটাকে কাটিয়ে উঠতে তিনি চেষ্টা করেননি। এখন তিনি সরকারের ফাঁদে পা দিয়েছেন। সরকারের এজেন্ডা বাস্তবায়নে বিতর্কিত সংগঠন ও ব্যক্তির সঙ্গে মিশে বিএনপি ভাঙার প্রক্রিয়ার সঙ্গে নিজেকে জড়িয়েছেন।
গণঅধিকার পরিষদ ভাঙনের মুখে পড়ার মতো উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে দলটির সদস্য সচিব নুরুল হক নুর এসব কথা বলেন। এর আগে সোমবার দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া সমকালকে সাক্ষাৎকারে ভিপি নুরের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।
নুর বলেন, বিতর্কিত জাতীয় ইনসাফ কায়েম কমিটির কর্মসূচিতে অংশগ্রহণ করে পুরো গণঅধিকার পরিষদকেই তিনি বিপদে ফেলতে চাচ্ছেন। রেজা কিবরিয়া দেশের প্রধানমন্ত্রী হবেন এবং আগামীতে তাঁর নেতৃত্বাধীন দল বা প্ল্যাটফর্ম ক্ষমতায় যাবে বলে মনে করছেন। এর মধ্যে তিনি মনোনয়ন বিক্রি শুরু করেছেন। দলকে বিতর্কিত করছেন এবং আমাদেরও অসম্মানিত করছেন। একই সঙ্গে সাক্ষাৎকারে দেশের চলমান রাজনৈতিক সংকট, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়েও কথা বলেছেন নুরুল হক নুর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)