বিএনপি আমাদের আস্থায় নিচ্ছে না -ইসি আনিছুর
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন,‘সবশেষ এপ্রিল মাসে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। তাদের আমরা আসতে বলেছিলাম, চায়ের দাওয়াত দিয়েছি, বলেছিলাম আসেন কথা বলি, কিন্তু তারা আসনেনি। বিএনপি আমাদের আস্থায় নিচ্ছে না। আমাদের মানেই না। ওনারা আমাদের সঙ্গে কথা বলবেন না। এরপর আর কিছু বলার থাকে না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নির্বাচন কমিশন নিজেদের দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় উল্লেখ করে আনিছুর রহমান বলেন, আমরা তো তাদের (বিএনপি) জোর করে আনতে পারব না। আমরা আমাদের কর্তব্য যেটুকু এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। এর বাইরে রাজনৈতিক বিষয় আমাদের না। রাজনৈতিক বিষয় রাজনীতিবিদরাই সমাধান করবেন। কীভাবে সমাধান করবেন, সেটা তাদের বিষয়। তাদের মাঝে আমরা ঢুকবও না।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনও কিছু বলতে পারছি না। তাদের সঙ্গে (রাজনৈতিক দল) বসব কি বসব না- তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত নেব। দ্বাদশ সংসদ নির্বাচনে কী কী পদক্ষেপ নিয়েছি তখন তাদের জানানোর প্রয়োজন হবে।
ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটার না আসার মতো কোনো পরিবেশ আমাদের সময়ে এখনও সৃষ্টি হয়নি। প্রার্থী ও তাদের প্রতিনিধিরা যত বেশি ভোটারদের কাছে যাবেন ভোট দিতে ভোটাররাও ততবেশি আগ্রহ প্রকাশ করবেন। এর চেয়ে বেশি সহায়তা হয় ডিসি ও এসপি যদি স্থানীয় জনপ্রতিনিধিদের ডেকে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। ’
এ সময় নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)