বিএনপির ‘একদফা’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ছানী, ১৩৯১ শামসী সন , ০২ জুলাই, ২০২৩ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
একদফা দাবি নিয়ে বিএনপি যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি বলেন, বিএনপিকে জনগণ ‘পরিত্যাগ করেছে’। তাদের কর্মসূচি সফল হতে পারে না।
ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্ম দিবসে গত রোববার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির একদফার আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক কথা বলা হয়, কার্যত কী হয় সেটি আপনারাও দেখেন। যাদের জনগণ পরিত্যাগ করেছে তারা কীভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে সেটা আমার বোধগম্য নয়।
তিনি বলেন, তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা বিএনপি ঘটাতে পারে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হতে পারে, গাড়ি ভাঙচুর করতে পারে। সেসব ঘটনার তারা পুনরাবৃত্তি ঘটাতে পারে।
বিএনপি ‘সুপার পাওয়ার’ নিয়ে সরকার পতনের আন্দোলন করছে, একজন গণমাধ্যমকর্মীর এমন একটি মন্তব্যের জবাবে কামাল বলেন, সুপার পাওয়ার কাকে বলে সেটা আমরা বুঝি না। আমরা যাকে সুপার পাওয়ার বলি, সেটা হলো জনগণ। জনগণই হলো সুপার পাওয়ার। তাদের ওপর সুপার পাওয়ার আর কারও নেই।
তিনি আরও বলেন, আমরা মনে করি, জনগণকে সঙ্গে না নিয়ে যদি কোনো কিছু হয় তবে সেটা কোনো দিন সফল হবে না। আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের শক্তিতেই আমরা চলি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)