বিএনপির ১৫ নেতাকর্মীর কারা হেফাজতে মৃত্যুর অভিযোগ, কী বলছে সরকার
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দ্বাদশ সংসদ নির্বাচনকে করে গ্রেফতার হওয়ার নেতাকর্মীদের মধ্যে ১৫ জন কারা হেফাজতে মৃত্যুর অভিযোগ তুলেছে বিএনপি। রিমান্ডের নামে ‘নির্যাতন’ এবং কারাগারে চিকিৎসার ‘অবহেলায়’ এসব নেতাকর্মীর মৃত্যু হয়েছে অভিযোগ করে আন্তর্জাতিকভাবে তার তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে আদালতে রিট দায়ের করেছে দলটি।
১৯ ফেব্রুয়ারি সেই রিটের আংশিক শুনানি হয়েছে। আদালতে রিটটি করে বিএনপির বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।
১৫ জন নেতাকর্মী কারাগারে মারা গেলেও ১৩ জনের তদন্ত ও ক্ষতিপূরণের রিট কেন করা হয়েছে জানতে চাইলে কায়সার কামাল বলেন, আমরা প্রথমে ১৩ জনের নাম পেয়েছিলাম, সেই অনুযায়ী রিট করেছি। এটা কোনো অসুবিধা নেই। পরবর্তীতে প্রয়োজন হলেও আরও নাম যুক্ত হবে।
বিএনপির অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমার জানামতে এই রকম কোনও মৃত্যু হয়নি। একটা হয়েছে (মৃত্যু), সেটা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক করে হয়েছে। তার বাইরে এরকম কিছুই হয়নি।
বিএনপির অভিযোগের তো শেষ নেই বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা এতো (মৃত্যু) কোথায় থেকে পেয়েছে, তারাই জানে, আমার জানা নেই। তারা সব কিছুতে ফেল করে এখন সব সময় মিথ্যা কথা বলে। এইগুলো তাদের রাজনৈতিক কৌশল।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিএনপি একবার বলল, বিএনপির ৩০ হাজার নেতাকর্মী কারাগারে আটকে রেখেছি আমরা। কিন্তু দেখা যায়, ২ হাজার নেতাকর্মী কারাগারে গেলে দেড় হাজার জামিনে বের হয়ে যায়। এই রকম জামিন পাওয়া, আসা যাওয়ার মধ্যে হয়তো ২ হাজারের কম নেতাকর্মী কারাগারে আছে।
১৩ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে, ১৩ জনকে জেলখানায় মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা আছেন তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। জেলে বন্দি অবস্থায় মৃত্যু হবে না, সে কথা তারা বলে কী করে। জেলে যারা মারা গেছে তাদের নিজেদের নেতাকর্মী দাবি করে বিএনপি। কারা কারা মারা গেছে সেই তালিকা প্রকাশ করুক তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












