বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনায় সিএনজি স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার পর পাচঁদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া (মেম্বার) ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোলাগুলির খবর পেয়ে রাত ১১টার দিকে সেনাবাহিনীর একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে আবারও দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। গোলাগুলির সময় পাঁচদোনা এলাকার শাহিন মিয়া ছেলে রনি মিয়া (৩২) গুলিবিদ্ধ হন। তাকে চিকিৎকার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ছাড়া সংঘর্ষে একই এলাকার আজিম উদ্দিনের ছেলে শ্রমিক নেতা আলম মিয়া (৫৫) ও মিজান মিয়ার ছেলে শুভ (১৯), চথচারী দড়িচর গ্রামের জামাল মিয়ার স্ত্রী লিজা বেগমসহ আরও ৬ জন আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে লাল মিয়া ও মোসাদ্দেকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তারা ধরেননি।
নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত থেকে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)