বিএনপির আগ্রাসন ঠেকাতে মাঠে আওয়ামী লীগ
বিএনপি জামাতের অবরোধের প্রতিবাদে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। আগের দুই দফা অবরোধের মধ্যে যেভাবে রাজধানীর প্রতিটা ওয়ার্ড, থানা, গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সতর্ক অবস্থান নেয়া হয়েছিলা, একইভাবে সকাল থেকে এ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
বিএনপি-জামাতের ডাকা তৃতীয় দফার অবরোধে সহিংসতা ঠেকাতে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে জিপিও হয়ে একইস্থানে এসে শেষ হয়।
অবরোধ কর্মসূচি মোকাবিলায় রাজধানীর প্রবেশপথ ও অলিগলিতে চেয়ার বসিয়ে সতর্ক অবস্থানে ছিলেন আওয়ামী লীগের থানা-ওয়ার্ড নেতাকর্মীরা। বুধবার ভোর ছয়টা থেকে রাজধানীর প্রবেশপথ ডেমরা, সাইনবোর্ড, যাত্রাবাড়ী-বাবুবাজার ব্রিজ, মোহাম্মদপুর, আবদুল্লাহপুরে নাশকতা ঠেকাতে মাঠে সতর্ক অবস্থায় পাহারা দেয়া হয়। এ ছাড়াও অবরোধের প্রতিবাদে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন আওয়ামী লীগের থানা-ওয়ার্ড নেতারা। ঢাকার প্রবেশপথ ডেমরার সুলতানা কামাল সেতুর পাশে (স্টাফ কোয়ার্টার) সকাল ৭টা থেকে পাহারা বসায় ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।
এদিন অবরোধবিরোধী মিছিল কর্মসূচি পালন করেন ৬৭, ৬৮, ৬৯, ৭০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা। এদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে মশিউর রহমান মোল্লা সজলের নির্দেশে পাহারায় ছিলেন ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।