বিএনপির আইনজীবিদের অব্যাহতি, অভিযোগকারীকে জরিমানা
আপিল বিভাগের সাবেক দু’জন বিচারক সম্পর্কে বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপিপন্থী সাত আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে সর্বোচ্চ আদালত।
সেই সাথে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করা আইনজীবীকে ১ লাখ টাকা কস্ট করেছে আদালত। আগামী ৩ সপ্তাহের মধ্যে এই টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
বিএনপির সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগকারী ও তাদের আইনজীবী আদালতে পরপর উপস্থিত না হওয়ায় অ্যাডভোকেট অন রেকর্ড বিষয়টি নন প্রসিকিউশনের আবেদন করেন। এরপর প্রধান বিচারক সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারকর আপিল বিভাগ রোববার অভিযোগ থেকে অব্যহতি দিয়ে ১ লাখ টাকা কস্ট করে আদেশ দেয়।
আপিল বিভাগের সাবেক দু’জন বিচারক সম্পর্কে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল হুদা গত বছরের ২৯ আগস্ট বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন। সে সময় আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন নাহিদ সুলতানা যূথী। একপর্যায়ে আদালত অবমাননার অভিযোগ বিষয়ে ব্যাখ্যা দিতে ৭ আইনজীবীকে তালব করে তৎকালীন প্রধান বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ। পরবর্তী অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন বিএনপির সাত আইনজীবী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।