বিআরটি প্রকল্প শেষ করতে ব্যয় আরও বাড়বে
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিমানবন্দর-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি)। প্রকল্পের কাজ ৯৭ শতাংশের বেশি শেষ। অবকাঠামো গড়ে উঠলেও এখনো বিআরটি পরিষেবা চালুর উপযোগী হয়নি। এমন প্রেক্ষাপটে এ করিডোর কার্যকর করতে প্রকল্প সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্র্বতী সরকার।
পরিকল্পনা অনুযায়ী, সংশোধনের মাধ্যমে প্রকল্পটি শেষ করতে নতুন করে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে আরো চার বছর। এখন পর্যন্ত বিআরটি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ৪ হাজার ২৬৮ কোটি টাকা। সংশোধনী প্রস্তাব অনুমোদন পেলে নির্মাণ ব্যয় ৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
সম্প্রতি বিআরটি করিডোর পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সদ্য যোগ দেয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। অবশিষ্ট কাজ শেষ করে প্রকল্পটি কার্যকর করতে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ের যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় প্রকল্পের বেশকিছু ক্ষতি হয়েছে। এস্কেলেটর, লিফটসহ বিভিন্ন যন্ত্রাংশ ও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য ঠিকাদারকে মোটা অংকের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া প্রকল্পের বিভিন্ন অনুষঙ্গে পরিবর্তন আনা হচ্ছে। কিছু নতুন অনুষঙ্গ যুক্ত হচ্ছে। আমি যতদূর জানি, প্রকল্পের দরপত্র হয়েছিল ২০১৭ সালে। তখন ঠিকাদার যে নির্মাণ ব্যয় প্রাক্কলন করে দিয়েছিল, বর্তমানের নির্মাণ ব্যয় কিন্তু তার চেয়েও বেশি হবে। এখন আমরা প্রকল্পে যা কিছু পরিবর্তন করতে চাই না কেন, তার জন্য আমাদের বাড়তি দাম দিতে হচ্ছে। তারপরও কীভাবে সবচেয়ে কম খরচে প্রকল্পের বাকি কাজগুলো শেষ করা যায়, সেই চেষ্টা আমাদের আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)