বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে শীর্ষে ঢাকা
ঢাকার বায়ুদূষণ দিন দিন বাড়ছেই। গতকালও বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (২৯ ডিসেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকায় দেখা গেছে, ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৭২। এ ছাড়া একই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে মঙ্গোলিয়ার উলানবাটর।
তালিকায় ২৫৬ স্কোরে তৃতীয় অবস্থানে ছিলো মিশরের কায়রো। এই তিন শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। এ ছাড়া চতুর্থ অবস্থানে ছিলো ভারতের কলকাতা, যার স্কোর হচ্ছে ১৯৯ ও নেপালের কাঠমা-ু ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।