গাজায় যুদ্ধবিরতি:
বাড়িঘরে ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা, সড়কগুলোর নিয়ন্ত্রণে হামাস
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দীর্ঘ ৪৭০ দিনের নৃশংস বোমাবর্ষণে বিধ্বস্ত গাজায় গত রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে।
অন্যদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর দীর্ঘ ১৫ মাসের প্রচেষ্টার পরও গাজার সড়কগুলোতে নিজেদের সামরিক যান নিয়ে উদযাপন করছে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। স্থানীয় জনগণ আনন্দ উল্লাস ধ্বনি ও সেøাগান দিয়ে তাদের অভ্যর্থনা জানিয়েছে।
এদিকে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়া, বেইত লাহিয়া এবং বেইত হানুনে হামাসসহ প্রতিরোধ যোদ্ধারা সর্বশেষ মুহূর্ত পর্যন্ত বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন।
পাশাপাশি সেন্ট্রাল গাজা ও নুসেইরাত শরণার্থী শিবিরের পরিবারগুলো এবং দক্ষিণের রাফাহ এলাকার বাসিন্দারা নিজেদের এলাকায় ফিরে গেছেন।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দখলদার ইসরায়েলের উগ্রপন্থি দল ওৎজমা ইয়েহুদিত বা ইহুদি শক্তি পার্টি ক্ষমতাসীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে। নিরাপত্তা বিষয়কমন্ত্রী ইতামার বেন গভির এবং অন্যান্য মন্ত্রীদের পদত্যাগ যুদ্ধবিরতির বিরোধিতার প্রতীক।
অন্যদিকে পরগাছা ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক মেজর গিওরা এইল্যান্ড স্বীকার করেছে যে, ‘গাজায় যুদ্ধে পরাজয়’ এবং হামাসের বিজয় সন্ত্রাসী ইসরায়েলের কৌশলগত ব্যর্থতার পরিচয় বহন করে। এছাড়াও বন্দি বিনিময়ের চুক্তি নিয়ে তেল আবিবে ব্যাপক প্রতিবাদ হয়েছে।
এসব ঘটনাপ্রবাহ গাজার প্রতিরোধ গোষ্ঠী ও সাধারণ জনগণের অদম্য মনোবলের সাক্ষ্য বহন করে। সূত্র: আল-মায়াদিন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একইসাথে দখলদারদের ২টি ট্যাংক ধ্বংস করার চিত্র প্রকাশ করেছে আল-কাসসাম বিগ্রেড
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












