বাড়ছে বিশৃঙ্খলা যানজট প্রাণহানি
-দুর্ঘটনায় শীর্ষে মোটরসাইকেল
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১২ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সারাদেশে গত মাসে ৪১৫টি সড়ক দুর্ঘটনায় ৪৯৭ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে, এর মধ্যে ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯২ জন নিহত, ১১১ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৪০.২৪ শতাংশ, নিহতের ৩৮.৬৩ শতাংশ ও আহতের ১৪.৮৬ শতাংশ। এর আগে অক্টোবর মাসে ঘটা ৫৮৩টি দুর্ঘটনার ১৩২টিই হয়েছে মোটরসাইকেলে।
সরকারি-বেসরকারি হিসাবে বেশ কয়েক বছর ধরেই দুর্ঘটনা ও প্রাণহানিতে শীর্ষে রয়েছে মোটরসাইকেল। কয়েক বছরের পরিসংখ্যানেও মিলেছে একই তথ্য। শুধু দুর্ঘটনা ও প্রাণহানি নয়, সড়কে বিদ্যমান বিশৃঙ্খলার পেছনেও মোটরসাইকেল মুখ্য ভূমিকা পালন করছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।
বিশেষ করে রাজধানীতে বাস, মিনিবাস, প্রাইভেট কার, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘœ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাইকাররা। অপ্রয়োজনে হর্ন দিয়ে শব্দ দূষণ করে, পথচারীদের চলাচলের ফুটপাত দিয়েও চলে। এদের জ্বালায়, মালিক, শ্রমিক, যাত্রী সবাই অতিষ্ঠ। রাজধানীতে যানজট সৃষ্টির অন্যতম প্রধান নিয়ামকও এসব মোটরসাইকেল।
বিআরটিএ’র তথ্যমতে, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরযান রয়েছে ৬১ লাখ ৭৫ হাজার। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ৪৫ লাখের বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ ৮৯ হাজারের বেশি মোটরসাইকেলের নিবন্ধন দিয়েছে বিআরটিএ। যা একই সময়ে নিবন্ধিত মোট মোটরযানের ৮৫ শতাংশ। সংশ্লিষ্টদের মতে, উবার ও পাঠাও চালু হওয়ার পর মূলত বাণিজ্যিকভাবে মোটরসাইকেলের ব্যবহার শুরু হয়। দিন যত বাড়ছে, রাস্তায় মোটরসাইকেলের সংখ্যাও তত বাড়ছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক সাইফুল আলম বলেন, রাজধানীতে মোটরসাইকেল এখন একটা আতঙ্কের নাম। বাইকাররা না মানে কোনো সিগনাল, না মানে আইন। যেকোনো উপায়ে আগে যাওয়াই তাদের লক্ষ্য। এজন্য তারা ফুটপাত দিয়েও চলে। তিনি বলেন, মোটরসাইকলের কারণে রাজধানীতে শুধু যাত্রীবাহী বাস নয়, প্রাইভেট গাড়িসহ কোনো যানই সুশৃঙ্খলভাবে চলতে পারে না। যানজট আর দুর্ঘটনার জন্য এরা অনেকাংশে দায়ী। এদের ভয়ে আমাদের চালকরা আতঙ্কিত থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)