বাড়ছে উত্তেজনা: নেতানিয়াহুকে হটাতে একাট্টা ইসরায়েলের বিরোধী দলগুলো
, ২৪ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ রবি , ১৩৯২ শামসী সন , ৩০ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৫ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
নেতানিয়াহুর নির্দেশে গাজায় চালানো হচ্ছে এই বর্বরতা। গত প্রায় এক বছরে নিহতের সংখ্যা ৪০ হাজারের বেশি। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
গাজায় নেতানিয়াহু সরকারের নির্দেশে চালানো এমন বর্বরতাকে এখন আর সমর্থন দিতে পারছে না দখলদার ইসরায়েলের বিরোধীদলগুলোও। যার প্রেক্ষিতে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে সম্মত হয়েছে দলগুলোর নেতারা।
গাজা যুদ্ধের জেরে নেতানিয়াহুর সরকারকে অপসারণের বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলোর নেতাদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাটদের চেয়ারম্যান ইয়ার গোলান।
গোলান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলেছে, ‘আজ, আমি বিরোধী দলে থাকা আমার সমস্ত বন্ধুদের কাছে একটি স্পষ্ট আহ্বান জানাতে এসেছি: আসুন একটি নতুন পথে যাত্রা করি। সন্ত্রাসবাদী ইসরাইল একটি জরুরি অবস্থার মধ্যে রয়েছে। রাজনৈতিক, নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংবিধানিকভাবে ভেঙে পড়ছে। আমাদের চারপাশে সবকিছু ভেঙ্গে পড়ছে। আমাদের অবশ্যই সমন্বিত, নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিকভাবে কাজ করতে হবে।’
গোলান বিরোধী দলের নেতাদের কাছে বার্তায় আরও বলেছে, ‘আমরা একটি যুদ্ধের মধ্যে আছি। ৩২৮ দিন ধরে বন্দি অবস্থায় আছি, হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, অর্থনীতি ভেঙে পড়ছে। রিজার্ভ অফিসার ও সৈন্যরা টানেলের শেষে কোনো আলো না দেখেও দীর্ঘ সময় ধরে লড়াই করছে। সরকারের প্রতি জনগণের আস্থার সম্পূর্ণ অভাব দেখা দিয়েছে। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তগুলো আমাদের সকলকে এই অবস্থানে আসতে বাধ্য করেছে।’
গোলানের বিবৃতি এবং বার্তার প্রতিক্রিয়ায়, দখলদার ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এক্সে লিখেছে, ‘দেশকে ধ্বংসকারী বিপর্যয়কর সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা পর্দার সামনে এবং পিছনে বিরোধী দলের সকল অংশের সাথে কাজ চালিয়ে যাবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)