বারোমাসি লেবু চাষে সফল কালীগঞ্জের সোহান
, ১৫ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২১ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৬ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মোনাব্বরের ছেলে সোহান। পেশায় তিনি ইলেকট্রিশিয়ান। তবে কৃষি তার শখের জায়গা। শখের বশেই করেছেন বারোমাসি লেবু বাগান। এখন তিনি সফল একজন লেবু চাষি। তাকে দেখে এগিয়ে আসছেন আশেপাশের বেকার যুবকরা।
সোহান বলেন, আমি যার কাছে ইলেকট্রিক কাজ শিখতাম, তার কাছে আমার ৮৫০ টাকা মজুরি বাকি ছিল। তিনিও কাজের পাশাপাশি বারোমাসি বিভিন্ন জাতের লেবু চাষ করতেন। আমার কাজের মজুরি দিতে দেরি হওয়ায় টাকার পরিবর্তে ওই পরিমাণ ২০টি লেবু চারা দিতে বলি। তিনি আমাকে ৩টি জাতের ২০টি লেবু চারা দেন। সেটা ২০১৭ সালের কথা। স্থানীয় কৃষি অফিসের পরামর্শে ওই লেবু চারা নিয়ে ৫ শতক জমিতে চাষ শুরু করি।
তিনি বলেন, এখন আমার বাগানে ৯ জাতের ৫০টিরও বেশি বারোমাসি লেবু গাছ আছে। বারোমাসি লেবু চারা ছাড়া অন্যগুলো কেটে ফেলেছি। এখন শুধু বারোমাসি লেবুর গাছ আছে। অসময়ে লেবু বিক্রির পাশাপাশি লেবুর চারা বিক্রি করে অনেক ভালো আছি। আমার বাড়ির ও গ্রামের আশেপাশের প্রতিবেশী ও বেকার যুবকরা আমার কাছ থেকে চারা ও পরামর্শ নিয়ে লেবু চাষ শুরু করেছেন।
সোহান আরও বলেন, ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসে লেবুর চাহিদা সবচেয়ে বেশি। তখন প্রতিটি লেবু ৭-১০ টাকা দরে বিক্রি করি। ওই ৩ মাসে লেবু বিক্রি করে ভালো টাকা আয় হয়। তাছাড়া অফ সিজনে ১ হালি লেবু ৩-৪শ টাকা পর্যন্ত বিক্রি হয়। পাশাপাশি লেবু গাছের কাটিং বিক্রি করেও ভালো আয় হয়।
তিনি বলেন, পাইকাররা বাগানে এসে নগদ টাকায় লেবু কিনে নিয়ে যান। তারা স্থানীয় বাজার এবং ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করেন। কিছু লেবুর জাতে কোনো বিচি নেই। এ ছাড়া লেবুতে প্রচুর রস আছে। বাজারে আমার লেবুর ব্যাপক চাহিদা আছে। লেবুর বাগান করে আমি লাভবান হয়েছি।
সৌদি আরব ফেরত শাহিন মিয়া বলেন, ‘আমি সাড়ে ৪ বছর সৌদি আরব ছিলাম। এখন আর যাবো না। সোহান ভাইয়ের লেবু বাগানের কথা শুনে দেখতে এলাম। আমিও একটি লেবু বাগান করতে আগ্রহী। তার কাছ থেকে ৩ জাতের কিছু লেবু চারা নিয়ে ১ একর জমিতে চাষ শুরু করবো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












