বারবার টিকিট না কাটতে চাইলে এমআরটি পাস, কীভাবে পাবেন এই কার্ড?
মেট্রেরেলে যাত্রীদের সুবিধায় টিকিটের পাশাপাশি এমআরটি পাস কার্ডের ব্যবস্থা করে রেখেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যারা বারবার টিকিট কাটতে চান না-তাদের জন্য এমআরটি পাস কার্ড। এই কার্ডে টাকা রিচার্জ করে যতবার খুশি যাতায়াত করা যাবে। এছাড়া এ কার্ডের মেয়াদ থাকবে ১০ বছর।
ডিএমটিসিএল-এর ওয়েবসাইট থেকে একটি ফরম ডাউনলোড করতে হবে। সেটি পূরণ করে মেট্রোরেলের টিকিট কাউন্টারে জমা দিলেই পাওয়া যাবে এমআরটি পাস কার্ড।
এমআরটি কার্ড নিতে হলে খরচ হবে ৫০০ টাকা। এরমধ্যে ২০০ টাকা কার্ডের জামানত হিসেবে থাকবে, যা কার্ড জমা দিলেই ফেরত পাওয়া যাবে। বাকি ৩০০ টাকা ব্যালেন্স থাকবে যা দিয়ে ট্রেনে যাতায়াত করা যাবে।
যে কোনো স্টেশনের টিকিট কাউন্টার থেকে কার্ডে টাকা রিচার্জ করা যাবে। টিকিট বিক্রির মেশিনেই টপ আপ অপশন রয়েছে। যেখান থেকে সহজেই টাকা দিয়ে রিচার্জ নেওয়া যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।