বাদ্যযন্ত্রের শব্দ কমাতে অনুরোধ করায় ভাঙচুর-লুট
মাদারীপুরে উচ্চ বাদ্যযন্ত্রের শব্দ কমানোর অনুরোধ করায় এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
গতকাল জুমুয়াবার (২৮ মার্চ) রাতে সদর উপজেলার কুলপদ্বী মোবারককান্দি এলাকার বাসিন্দা আলমগীর হোসেন মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারটি সূত্র জানায়, জুমুয়াবার বিকেলে উচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে পিকনিকের আয়োজন করে মোবারককান্দি এলাকার কয়েকজন যুবক। তাদের বাদ্যযন্ত্রের শব্দ কমাতে অনুরোধ জানায় আলমগীর হোসেন। কিন্তু তার কথা না শুনে বখাটে যুবকরা শব্দ আরো বাড়িয়ে দিয়ে গান শুনতে থাকে। পরে আলমগীর হোসেন, তার স্ত্রী ও মেয়ে এই ঘটনার প্রতিবাদ করলে তারা ওই রাতেই তাদের বাড়িতে হামলা চালায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।