বাতিল হচ্ছে কোটায় বরাদ্দ প্লট
, ০২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ রবি , ১৩৯২ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২২ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি গণপূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক) প্লট বরাদ্দের তালিকা তৈরি করেছে। প্রচলিত বিধিবিধান পর্যালোচনা করে তা বাতিলের জন্য খুব দ্রুত সংস্থা দুটির বোর্ড সভায় তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানা গেছে, প্রথম ধাপে শুধু নিবন্ধন হয়নি- এমন ১০৩টি প্লটের বরাদ্দ বাতিল করবে রাজউক। আর বরাদ্দসংক্রান্ত অনিয়ম থাকায় ২৫ থেকে ৩০টি প্লট বাতিল করবে জাগৃক।
দেশে সংরক্ষিত কোটায় সরকারি প্লট বা বাড়ি বরাদ্দ দেওয়া ষাটের দশক থেকেই চলে আসছে। এ সুবিধার আওতায় মূলত সরকার সমর্থক লোকজনই গুরুত্ব পেয়ে থাকে। টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩ অনুযায়ী এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। আইনটির ১৩/এ ধারা অনুযায়ী সংসদ সদস্য, বিচারক, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন, তারা প্লট বরাদ্দ পান। তবে এবার এই আইন বাতিলের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্তসচিব নবীরুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক বিবেচনায় প্লট পাওয়া ব্যক্তিদের বিষয়ে আলোচনা হয়েছে। সেই মোতাবেক সংস্থাগুলোকে তালিকা তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব বরাদ্দে কোনো অনিয়ম হয়েছে কি না, তা দেখে বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
জানা যায়, শুরুর দিকে ধানমন্ডি এলাকায় প্লট বরাদ্দ দিত সরকার। পরে পর্যায়ক্রমে গুলশান, বনানী-বারিধারা, মিরপুরের সরকারি আবাসন প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়া শুরু হয়। ১৯৯১ সালের পর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগ একাধিকবার সরকার গঠন করে সংরক্ষিত কোটায় প্লট ও বাড়ি বরাদ্দ অব্যাহত রাখে। সংসদ সদস্য, বিচারক, সচিব, কূটনীতিবিদ, শিল্পী-সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা পেশাজীবীর পাশাপাশি সরকারি কর্মচারীরাও এ সুবিধায় প্লট বরাদ্দ পেয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)