বাতাসে উড়ে গেছে আশ্রয়ণের ঘরের চাল, ফাটল দেয়ালে
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মাদারীপুরের কালকিনিতে গতকাল শনিবার ভোরের বাতাসে উড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ৬টি ঘরের টিন। ফাটল ধরেছে কিছু ঘরের দেয়ালে। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাদের দাবি, দায়সারাভাবে কাজ করায় এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণেই সামান্য বাতাসেই এ অবস্থা হয়েছে।
স্থানীয়রা জানায়, ভোর রাতে বৃষ্টির সঙ্গে সামান্য বাতাস হয়। বাতাসে কোনোস্থানে ক্ষয়ক্ষতি না হলেও কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের চরঠেঙ্গামারা এলাকার আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি দেয়ালে ফাটল ধরেছে ও ঘরের টিন পড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা সামচু বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর তৈরির কারণেই চালা উড়ে গেছে। বেশি কিছু বললে সমস্যায় পড়বেন বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা হাসমত আলী জানান, বাতাসে এলাকায় তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু আশ্রয় প্রকল্পের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে টিনের চালা এবং দেয়ালে ফাটল ধরেছে।
মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মাসুদ পারভেজ বলেন, সরকার গৃহহীনদের বসবাসের জন্য ঘর নির্মাণ করেছে। এটা ভালো কাজ। কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে নির্মাণের এক মাসে মধ্যেই ঘরের চালা উড়ে গেছে। দেয়ালেও ফাটল ধরেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে অনিয়মের সঙ্গে জতিদের বিচারের আওতায় আনার দাবি জানাই।
এ ব্যাপারে কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ঝড়ে চালা উড়ে যেতেই পারে। এখনও ঘরে কেউ উঠেনি। চালা ঠিক করে দেওয়া হবে। কাজে গাফলতি আছে কীনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ঝড়ে ক্ষতি হতেই পারে। কাজের অনিয়মের কথা আমিতো এখনও শুনিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)