বাণিজ্যকেন্দ্রিক কূটনীতি গ্রহণ করতে হবে -আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বার্থে বাণিজ্য কেন্দ্রিক কূটনীতি গ্রহণ করতে হবে। বিশ্বের প্রতিটি বাংলাদেশ মিশনের প্রধান লক্ষ্য হতে হবে বাণিজ্য প্রসার।
আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আমরাও এটাকেই প্রাধান্য দেবো।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) প্রতিনিধি দলের বাংলাদেশ সফর শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ বলেন, গত ১৫ বছরে দেশে তেমন বিনিয়োগ আসেনি। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর সুযোগ এসেছে। এখন নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।