সম্পাদকীয় (১)
বাজেট থেকে সরকারি চাকরিজীবীরা সরাসরি নানা সুবিধা পেয়ে থাকলেও বঞ্চিত থেকে যাচ্ছেন- কৃষক ও বেসরকারি চাকরিজীবীরা আগামী বাজেটে কৃষক ও বেসরকারী চাকুরীজীবীদের সুবিধার বিষয়টি বিশেষভাবে নির্দেশিত থাকতে হবে ইনশাআল্লাহ
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ মে, ২০২৪ খ্রি:, ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মূল্যস্ফীতি, ডলার সংকট, ক্রমবর্ধমান ব্যাংকঋণের সুদের হারসহ প্রভৃতি চ্যালেঞ্জকে সাথে নিয়ে আগামী ৬ জুন উপস্থাপিত হতে যাচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।
প্রসঙ্গত আমরা মনে করি, ‘এবারের বাজেটে কৃষিকে প্রাধান্য দিতে হবে সবচেয়ে বেশি। কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে, কারণ আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। ’ ‘আমাদের পোলট্রি পণ্য, ফিশারি পণ্যের অনেক চাহিদা আছে। এই তিনটি পণ্যে সহায়তা দিতে হবে। এ ক্ষেত্রে আমাদের ঋণ নীতি যৌক্তিক করা, এমনকি ভর্তুকির নীতিও যৌক্তিক করা উচিত। বাজেটে এগুলোকে প্রাধান্য দিতে হবে। ’
কৃষিজমিতে প্রচুর নগরায়ণ হচ্ছে। এটা কৃষিতে বড় ধরনের প্রভাব ফেলে। গ্রাম এলাকায় এখন ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে, সেখানে শিল্প বিনিয়োগ আকৃষ্ট করা হচ্ছে। এসব কারণে কৃষিতে মূলধন আনা বা বিনিয়োগ আনা খুব সমস্যা হয়। ’
দেশের ৪০ শতাংশ মানুষ এখনো সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। সুতরাং কৃষি থেকে দৃষ্টি সরিয়ে নিলে হবে না। অন্য কিছুতে যদি প্রাধান্য দেয়া হয়। সেখানে আমদানি ইলাস্টিসিটি অনেক বেশি। সুতরাং কৃষিতে বিনিয়োগ করতে হবে।
অপরদিকে উল্লেখ্য, বাজেটে সুবিধা পাওয়ার দিক থেকে সরকারি চাকরিজীবীরা সরাসরি সম্পৃক্ত হলেও প্রত্যক্ষ সুবিধার দিক থেকে বিচ্ছিন্ন বেসরকারি চাকরিজীবীরা। বছরের পর বছর বিচ্ছিন্ন থাকার ফলে বেসরকারি চাকরিজীবীদের মধ্যে নেই বাজেট নিয়ে কোনো উত্তেজনা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, দেশে ৭ কোটির বেশি মানুষ চাকরি এবং কর্মমুখী নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত। এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে সরকারি চাকরিজীবীর সংখ্যা মাত্র সাড়ে ১৫ লাখ, যা মোট কর্মক্ষম মানুষের ১ শতাংশের মতো।
প্রতি অর্থবছরের বাজেট থেকে সরকারি চাকরিজীবীরা সরাসরি নানা সুবিধা পেয়ে থাকলেও বঞ্চিত থেকে যাচ্ছেন বেসরকারি চাকরিজীবীরা। বেতন বৃদ্ধি কিংবা আবাসন সুবিধা, কোনো দিক থেকেই সুফল পাচ্ছেন না তারা।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। তাদের সাড়ে ৬ হাজার ফ্ল্যাট বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি জেলায় সরকারি কর্মকর্তাদের জন্য ডরমেটরির স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এর বিপরীতে বেসরকারি চাকরিজীবীদের অবস্থা এমন হয়েছে, তারা সব ধরনের সরাসরি সরকারি সুবিধা ও বরাদ্দ থেকে বঞ্চিত।
বাজেট মানেই বেসরকারি চাকরিজীবীদের ওপর বাড়তি চাপ। বাজেট বরাদ্দ সুবিধার চলমান বৈষম্যের দিকে ইঙ্গিত করে।
অভিজ্ঞমহল মনে করেন, সরকারি কর্মকর্তাদের বাজেটে সুবিধা দেয়ার মধ্যে ততক্ষণ দোষের কিছু নেই যতক্ষণ এই সুযোগ-সুবিধা বেসরকারি চাকরিজীবীদের প্রাপ্ত সুযোগ-সুবিধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বৈষম্যের মাত্রা যদি আকাশ-পাতাল হয় তাহলে সমাজের সাধারণ মানুষ রাষ্ট্রের থেকে বঞ্চিত হচ্ছেন বলে ভাবতে শুরু করেন।
সরকার হয়তো চাইলেই বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিতে পারবে না। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা এবং শিক্ষা ব্যয় কমানো, বিভিন্ন পরিসেবায় ভর্তুকি দেয়া। এদেরকে বাজেটের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব। বিষয়টি আর উপেক্ষা, উদাসিনতা এবং অবহেলায় থাকার নয়।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহিমান্বিত ১৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে কোনো বিদেশি কোম্পানি সাড়া দেয়নি বলে এতো হা হুতাশ কেনো? বাপেক্সকেই সমুদ্রেও তেল-গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দেয়ার দায়িত্ববোধ- কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমাই সম্ভব ইনশাআল্লাহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












