রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বাজারে কমে গেছে মাছ-মুরগির ক্রেতা

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, রাত ১১:২৯
বাজারে কমে গেছে মাছ-মুরগির ক্রেতা
নিজস্ব প্রতিবেদক:
বড় বড় ডালায় সাজানো আছে নানা পদের মাছ। কিন্তু দেখা মিলছে না ক্রেতার। কিছুক্ষণ পর পর দুই একজন আসলেও তারা দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন, আবার কেউ কেউ আধা কেজি থেকে সর্বোচ্চ এক কেজি মাছ কিনছেন। এ অবস্থায় গোমড়া মুখে সময় পার করছেন অধিকাংশ দোকানি।
গতকাল জুমুয়াবার (৩১ মার্চ) রাজধানীর মগবাজারের চারুলতা মার্কেটে সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়।
শুধু মাছই নয়, মুরগির দাম কমলেও ক্রেতা পাচ্ছে না ব্রয়লার মুরগি বিক্রেতারা। গুলশান লেকপাড় সংলগ্ন বাজারের মুরগি বিক্রেতা হায়দার আলী বলেন, গত সপ্তাহ ও এর আগে যখন ব্রয়লারের দাম বাড়ল মূলত তখন থেকেই ক্রেতা কিছুটা কমেছে। বলতে গেলে তখন থেকেই দোকানগুলো অনেকটা ফাঁকা থাকতো। এরপর গত সপ্তাহে রমজান শুরু হওয়ায় ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছিল। তবে এখন ক্রেতার সংখ্যা আবার কম।
কাওরান বাজারে মাছ কিনতে আসা এক ক্রেতা জানান, পুরো বাজার ঘুরে আধা কেজি ওজনের একটি নলা মাছ কিনেছেন তিনি।
অনেকটা ক্ষোভ নিয়েই এ ক্রেতা বলেন, রোজায় নাকি বাজার মনিটরিং করা হয়। দাম তো বেড়েছে রোজার আগেই। সব ধরনের মাছে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। এই নলা মাছও আগে ১৫০-১৬০ টাকা কেজি দরে কিনতাম। এখন এক বেলার জন্য একটি মাছ কিনলাম। সেটির দামও ১১০ টাকা।
এসময় মাছ বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, রোজা শুরুর পর আজকেই বাজারে মাছ উঠিয়েছি। মাছের দাম বাড়তি, মানুষ কম বাজারে। আমার দোকানে উনিই প্রথম ক্রেতা। এই মাছগুলোই আগে আরও কম দামে বিক্রি করেছি। এখন আমাদের কিনতে হয় বেশি দামে। তাই বেশি দামে বেচতে হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, এত বড় মাছের বাজারে হাতে গোনা ১০ থেকে ১২ জন ক্রেতা। যত না ক্রেতা, তার চেয়ে মাছের দোকানের সংখ্যাই বেশি। ক্রেতাদের সবারই চোখ কম দামি মাছের দিকে। তবে সেই কমদামি মাছের দামও বাজারে ১৮০ টাকা কেজির নিচে না।
অপরদিকে বাজার ভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২১০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেই ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৭০ টাকায়। দাম কমলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছে না বিক্রেতারা। তারা বলছেন, দাম কমার পরও মাসের শেষ সময় হওয়ার ক্রেতাদের সংখ্যা কিছুটা কম।
রাজধানীর মালিবাগ বাজারের ব্রয়লার মুরগি বিক্রেতা খোরশেদ আলম বলেন, ব্রয়লারের উচ্চ দামের কারণে হঠাৎ ক্রেতার সংখ্যা কমে গিয়েছিল। কারণ বেশি দাম দিয়ে সাধারণ ক্রেতারা কিনতে পারে না। তবুও রমজান মাস শুরুর কারণে ব্রয়লার মানুষ কিনেছিল। এখন দাম কমে গেছে তবুও দোকানগুলো অনেকটাই ফাঁকা। কারণ বাড়তি দামের সময় ক্রেতারা ব্রয়লার কেনা কমিয়েছিল, এরই ধারাবাহিকতায় এখন মাসের শেষ সময় হওয়ায় ক্রেতার সংখ্যা অনেকটা কম।
একই বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ফরিদ আহমেদ বলেন, উচ্চ দামের কারণে আমরা সাধারণ মানুষ ব্রয়লার ছাড়া অন্যান্য মুরগি কিনতে পারির না। এর মধ্যেও ব্রয়লারের দাম বেড়ে সর্বোচ্চ দামে উঠেছিল। সে সময় যাদের খুব প্রয়োজন ছিল তারা ছাড়া বেশিরভাগ সাধারণ মানুষ বাড়তি দামে ব্রয়লার কেনা কমিয়ে দিয়েছিল। এখন কিছুটা দাম কমছে, তারপরও দেখলাম ব্রয়লারের দোকানগুলোতে ক্রেতাদের তেমন ভিড় নেই। মাসের শেষে হাতে টাকা কম থাকায় আমিও আজ ব্রয়লার কিনলাম না। নতুন মাস শুরু হলে, বেতন হলে তখন কিনব।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৪ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৪ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৪ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৪ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৪ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৪ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৪ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৪ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৪ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৪ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৫ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৫ ঘণ্টা আগে