মন্তব্য প্রতিবেদন:
বাজারে উচ্চমূল্য, কৃষকের লাভ কতটুকু
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ৩১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
অথচ সিতারার খেত থেকে আধা কিলোমিটারের কম পথ অতিক্রম করে সেই ফুলকপি বিক্রি হলো ৫ টাকা দরে। অর্থাৎ কোনো রকম বিনিয়োগ ছাড়াই সামান্য পথ ব্যবধানে ২ টাকা লাভ নিয়ে নিলেন মধ্যস্বত্বভোগী একজন। তার কাছ থেকে জানতে চেয়েছিলাম, ‘খেত থেকে মাত্রই তো ৩ টাকায় কিনে আনলেন। বিক্রি করলেন ৫ টাকায়। প্রতি কপিতে ২ টাকা লাভ পাচ্ছেন। তো কৃষককে আর একটু বেশি লাভ দিতে পারলেন না?’ তিনি উত্তর দিলেন, ‘পথের খরচ আছে না!’ অথচ সামান্য পথ অতিক্রম করতে কপিপ্রতি ১০ পয়সাও খরচ হয়নি।
বিস্ময়ের আরও বাকি ছিল। বাজারে ৫ টাকা দরে যিনি কিনেছিলেন তিনি তা আরেকজনের কাছে বিক্রি করে দিলেন ১০ টাকা দরে। ৫ টাকা দরে ক্রেতা ও ১০ টাকা দরে বিক্রেতার কাছে জানতে চাইলাম, ‘আপনি যে ৫ টাকায় কিনে ফুলকপি ১০ টাকায় বিক্রি করলেন?’ তিনি বিস্মিত হয়ে জবাব দিলেন, ‘খরচ আছে না!’ অথচ স্তূপ করে রাখা ফুলকপি তখনো ঠায় পড়ে ছিল। দেখতে দেখতে সে বাজারেই আরেক হাত বদল হয়ে ফুলকপির দাম গিয়ে দাঁড়াল ১৫ টাকায়। এরপর ফুলকপি ট্রাকে চড়ল। অবশেষে কারওয়ান বাজারে এসে আমি ভোক্তা হিসেবে সেই ফুলকপি কিনলাম ৩০ টাকায়। অর্থাৎ ভোক্তার ৩০ টাকায় কেনা ফুলকপি থেকে কৃষক পাচ্ছেন মাত্র ৩ টাকা। বাকি ২৭ টাকা চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীর পকেটে।
যেখানে কৃষক তার শ্রমের মূল্যই পাচ্ছেন না, সেখানে কিছু না করেই শুধু হাত বদলে কেউ কেউ লাভ পাচ্ছেন উৎপাদকের চেয়ে বহুগুণ। কৃষক ফসল উৎপাদন করছেন, কিন্তু তার উৎপাদিত ফসল নিয়ে বাজারে ঢুকতে পারছেন না। অদ্ভুত হলেও সত্য, বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের পেশা কৃষি বা কৃষিসংশ্লিষ্ট হলেও কৃষকদের সেই অর্থে কোনো সংগঠন নেই। ফলে কৃষক মূলত একা, শক্তিহীন। তিনি বাজারের সিন্ডিকেটের সঙ্গে পেরে ওঠেন না। প্রতারিত হন।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, গত দুই দশকে চালের দাম বেড়েছে। কিন্তু সে সুফল কৃষকের কাছে পৌঁছায়নি; বরং ভোক্তামূল্যে কৃষকের অংশ ৬৫ থেকে ৪১ শতাংশে নেমে এসেছে। চালের বাড়তি দামের সুফল চলে গেছে ধান ব্যবসায়ী, চাতালমালিক ও চাল ব্যবসায়ীদের মতো মধ্যস্বত্বভোগীদের পকেটে।
সরকার ধান-চাল ও গম সংগ্রহ করে নামমাত্র পরিমাণে। উৎপাদন মৌসুমে মোট উৎপাদনের মাত্র ৪-৫ শতাংশ খাদ্যশস্য সংগ্রহ করে। সংগ্রহমূল্য নির্ধারণ করা হয় সাধারণত উৎপাদন খরচের ওপর ৬-১০ শতাংশ মুনাফা দেখিয়ে। তা-ও ক্রয় করা হয় ব্যবসায়ী ও চাতালের মালিকদের কাছ থেকে। ফলে কৃষক সরাসরি লাভবান হন না। এ কারণে আমাদের দেশে প্রচলিত উৎপাদিত পণ্যের সংগ্রহমূল্য স্থানীয় বাজারে তেমন প্রভাব ফেলে না। এতে করে কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন কৃষক। কৃষিপণ্যের সংগ্রহমূল্য নির্ধারণের জন্য আগের বছরের পণ্যমূল্য, উৎপাদন খরচ, খোলাবাজারে পণ্যমূল্যের চালচিত্র, আন্তর্জাতিক বাজারদর, সরকারি মজুত ও মূল্যস্ফীতির হার ইত্যাদি প্রধান বিবেচ্য বিষয়। অথচ আমাদের দেশে বর্তমানে ধান-চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয় মূলত উৎপাদন খরচের ওপর ভিত্তি করে।
(লেখক : কৃষিবিদ শাইখ সিরাজ।)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












