বাচ্চা সংকটে মুরগিশূন্য অধিকাংশ খামার
ঝিনাইদহে মুরগির বাচ্চার সংকট দেখা দিয়েছে। বেশি দামেও সহজে মিলছে না বাচ্চা। ফলে জেলার অধিকাংশ খামার খালি পড়ে আছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। মুরগির দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।
খামারিরা জানান, বড় বড় কোম্পানি থেকে নতুন বাচ্চা আসছে না। বাচ্চা সংকটে বেশ কিছুদিন ধরে খামার খালি পড়ে আছে। তবে প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, মুরগির কোনো সংকট নেই। শিগগির দামও কমে যাবে।
ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামে মোহাম্মদ আলীর বাড়ি গিয়ে দেখা যায়, দুটি খামার আছে তার। একটির মুরগি বড় হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই বিক্রির উপযোগী হবে। তবে মুরগির বাচ্চার না পাওয়ায় অপর খামারটি প্রস্তুত অবস্থায় বেশকিছু দিন খালি পড়ে আছে।
খামারি মোহাম্মদ আলী বলেন, ‘বড় বড় মুরগির বাচ্চা উৎপাদনকারী খামারিরা সিন্ডিকেট করে আমাদের বাচ্চা দিচ্ছে না। দু-এক জায়গায় মিললেও দাম অতিরিক্ত বেশি। আবার প্রতি মাসেই খাবারের দাম বাড়ায় কোম্পানিগুলো। এক কথায় খামারি ও মুরগির খাবার সিন্ডিকেটের হাতে আমরা বন্দি। ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে। এর প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর।’
আরেক খামারি মুন্না মিয়া বলেন, ‘মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে না। অল্পসংখ্যক কিছু বাচ্চা পাওয়া গেলেও প্রতি পিচ ৬৮ টাকা দরে নেওয়া হচ্ছে। খামারে সব সময় লাইট ও ফ্যান চালাতে হয়। কিন্তু দুদফায় বিদ্যুতের দামও বেড়েছে। আবার খাবারের দামও অনেক বেশি। এছাড়া কিছু বাচ্চা মারা যায়। তাই এত টাকা দিয়ে বাচ্চা কিনতে চাচ্ছেন না অনেক খামারি।’
ঝিনাইদহ পৌর শহরের মুরগি বিক্রেতা মানিক মিয়া বলেন, ‘দাম বেশি হলেও বাজারে মুরগির চাহিদা প্রচুর আছে। খামারগুলোতে একেবারেই মুরগি নেই এটা ভুল। তবে চাহিদা অনুযায়ী কিছুটা কম মুরগি পাচ্ছি আমরা।’
নাম প্রকাশে অনিচ্ছুক মুরগির বাচ্চা বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, ‘আমরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে রেখেছি। কিন্তু কোম্পানিগুলো বাচ্চা দিচ্ছে না। কোম্পানিগুলো বড় বড় খামার খুলে সেখানে বাচ্চা দিচ্ছে। আর ক্ষুদ্র খামারিদের ও ব্যবসায়ীদের বাচ্চা দিচ্ছে না। স্থানীয় বাচ্চা উৎপাদনকারী কিছু খামারি বাচ্চা দিলেও দাম রাখছে অনেক বেশি।’
তবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকারের দাবি, আপাতত মুরগির কোনো সংকট নেই। তবে কিছুদিন আগে বাচ্চার দাম বেশি থাকায় অনেকেই মুরগি খামারে উঠাননি। এখন আবার দাম কমেছে। সবাই খামারে মুরগি ওঠানো শুরু করেছে। শিগগির বাজারেও মুরগির দাম কমে যাবে বলে আশা করছি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।