বাখমুত ঘেরাওয়ে এগোচ্ছে রাশিয়া, ইউক্রেন পাঠাচ্ছে সেনা
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ তাসি, ১৩৯০ শামসী সন , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে বছরের কঠিন সপ্তাহ পার করছে ইউক্রেন। গত কয়েক দিনে এই রণক্ষেত্রে রুশ সেনাদের কাছে কিছু ভূখ- হারিয়েছে। কিন্তু উভয়পক্ষের কাছে প্রতীকী গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কয়লা খনির শহর বাখমুত রক্ষায় কঠোর প্রতিজ্ঞায় আরও শক্তি নিয়োগ করছে তারা।
বিস্তৃত রণক্ষেত্রের ডনেস্কতে নিয়মিত গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা। অঞ্চলটির অর্ধেক এখন তাদের নিয়ন্ত্রণে। কিন্তু তাদের মূল শক্তি নিয়োগ করেছে বাখমুতে। শহরটির পূর্বের শহরতলী তাদের নিয়ন্ত্রণে।
এক রুশ সামরিক রিপোর্টার লিখেছে, চাসভ ইয়ার ও বেরখোভকাতে ইউক্রেনের রসদ সরবরাহ বন্ধ করা হয়েছে। এটি যদি ঘটে বাখমুত একটি কৌশলগত ঘেরাওয়ের মধ্যে পড়বে এবং ইউক্রেনীয় সেনারা গোলাবারুদ, ওষুধ ও জ্বালানি সরবরাহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে।
তবে প্রকৃত পরিস্থিতি অনেক জটিল। ইউক্রেনের এক সামরিক বিশ্লেষক বলেছে, বাখমুতে এখনও রসদ পৌঁছাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন অপর এক রুশ সামরিক রিপোর্টার রায়বার। সে বলেছে, ই৪০ ও টি০৫০৪ নামে দুটি সড়ক রাশিয়ার ঘেরাওয়ের মধ্যে নেই। তবে এই দুটি সড়কে গোলাবর্ষণ করছে রুশ সেনারা।
প্রিগোজিনও নিশ্চিত করেছে, ইউক্রেন বাখমুতে আরও সেনা ও গোলাবারুদ পাঠাচ্ছে। সে বলেছে, সব দিকেই শত্রুরা আরও সক্রিয় হচ্ছে। রিজার্ভের আরও সেনা মোতায়েন করা হচ্ছে। প্রতি দিন চার দিক থেকে বাখমুতের দিকে নতুন ৩০০-৫০০ যোদ্ধা এগোচ্ছে। প্রতি দিন গোলাবর্ষণ তীব্র হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)