বাউফলের মহিউদ্দিনের করলা চাষে সাফল্য
, ২১ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের পাতারপোল গ্রামের মরহুম আবদুল করিমের ছেলে মহিউদ্দিন। এ তরুণ উদ্যোক্তা করলা চাষে সাফল্য অর্জন করছেন।
তবে তার জীবনে সফলতা এত সহজে আসেনি। এক সময় সরকারি চাকরি পেতে প্রতারণার শিকার হয়েছেন। পরে জীবন সংগ্রামের অংশ হিসেবে রাজধানী ঢাকায় বায়িং হাউজে কাজ নেন। সেখানেও তার প্রতি অবিচার করে কর্তৃপক্ষ। জীবনের এমন করুন বাস্তবতায় নিজের গ্রামের বাড়িতে এসে শুরু করেন কৃষিকাজ। চালিয়ে যান সংগ্রাম। করলা চাষ করেই বাজিমাত করেছেন মহিউদ্দিন। ফলে মহিউদ্দিনের নাম ছড়িয়ে পড়েছে বাউফল উপজেলা জুড়ে।
তিনি বর্তমানে উন্নত জাতের করলা চাষ করেছেন। তার দুই খন্ড জমিতে প্রায় ১২০০ (বার শত) করলা গাছ রয়েছে। তিনি গোটা উপজেলায় করলা সরবরাহ করেন। দামও ভালো পাচ্ছেন। সাপ্তাহে ১২ থেকে ১৫ হাজার টাকার করলা বিক্রি করেন মহিউদ্দিন। সেই হিসেবে মাসে অর্ধলাখের বেশি টাকার করলা বিক্রি করেন তিনি। এতে দুই সন্তান আর এক স্ত্রী নিয়ে দারুণ সময় কাটছে তার।
কিভাবে একজন সফল চাষী হলেন মহিউদ্দিন তিনি বলেন, এখন আমাদের মাসিক ইনকাম ৫০ হাজারের বেশি। এতে আমরা খুশি আছি। আল্লাহ ভালো রেখেছেন।
জমিতে করলার পাশাপাশি এ সফল চাষী কদু, চিচিঙা, টমেটো, লাল শাকসহ সিজনাল সবজি চাষ করেন। এ বছর লালশাক বিক্রি করেছেন ৭০ হাজার টাকার। করলা কত করে বাজারের পাইকারদের বিক্রি করেন জানতে চাইলে কৃষক মহিউদ্দিন বলেন, যখন বাজারের চাহিদা কম থাকে তখন ৫০ টাকা কেজি দরে ছেড়ে দেই। আর যখন বাজারে চাহিদা থাকে তখন ৭০ করে ছেড়ে দেই। বাজারের ডিমান্ড বুঝে দাম বাড়ে ও কমে বলে জানান এ তরুণ উদ্যোক্তা।
তিনি জানান , কৃষি অফিস আমাকে ট্রেনিং করিয়েছে। এতে আমি কৃষিতে আরো পরিপক্ক হয়েছি। আগে আমার কৃষিতে যে ঘাটতি ছিল সেটি ট্রেনিংয়ে গিয়ে ঠিক হয়েছে। মোটকথা ট্রেনিংয়ে আমাকে উন্নত কৃষকে রুপান্তর করেছে। এখন আর আমার চাষাবাদ করতে অজানা ভয় বলতে কিছু নেই।
তিনি বলেন, আমার ৫০ শতাংশ জমির প্রকল্প পাস করেছে কৃষি অফিস। সেখানে আমাকে কৃষি বীজ দিয়েছে। মাচিং দিয়েছে। সার দিয়েছে। একইসঙ্গে অর্থনৈতিক সহায়তাও করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যন্ত্রকৌশল থেকে অটোমোটিভ, মাভাবিপ্রবিতে বদলে যাচ্ছে প্রকৌশল শিক্ষার পরিসর
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)