বাইম, শোল, পোয়ার মতো মাছের চামড়া যেভাবে কাজে লাগালেন গবেষকরা
সাধারণত খাওয়া বা বিদেশে রপ্তানির আগে প্রক্রিয়াজাতকরণ করার সময় ফেলে দেয়া হয় মাছের ত্বক ও কাঁটা। এই ফেলে দেয়া ত্বক ও কাঁটার পরিমাণও নেহাত কম নয়। এই উচ্ছিষ্টই যদি কাজে লাগানো যায়, তাহলে কেমন হয়?
এমনটাই ভাবছিলেন একদল গবেষক। মাছের ত্বককে কাজে লাগিয়ে জেলাটিন (একধরনের প্রোটিন উপাদান, যা মূলত স্তন্যপায়ী প্রাণীর কোলাজেন থেকে আসে) উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। পাঁচ সদস্যের এই গবেষক দলে ছিলেন ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন, সহকারী হিসেবে ছিলেন ফাতেমা হক ও একই বিভাগের স্নাতকোত্তরের তিন শিক্ষার্থী- রাশিদা আক্তার, রাকিবুল আলম ও জান্নাতুল আফরিন।
যেভাবে শুরু: মাছের চামড়ায় প্রচুর প্রোটিন থাকে। এটি ফেলে দিলে পুষ্টিগুণও কমে যায়। তাই ফেলে না দিয়ে একে কীভাবে কাজে লাগানো যায়, কীভাবে মাছের বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করা যায়, এসব নিয়ে ভাবতে শুরু করেন অধ্যাপক ইসমাইল হোসেন। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। উদ্যমী ও আগ্রহী কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয় জেলাটিন উৎপাদন গবেষণা। শুরুতে ইসমাইল হোসেনের তত্ত্বাবধানে পাঙাশ ও তেলাপিয়া মাছের ত্বক থেকে কীভাবে জেলাটিন উৎপাদন করা যায়, তা নিয়ে কাজ শুরু করেন স্নাতকোত্তরের দুই শিক্ষার্থী। সফল হওয়ার পর শোল, পোয়া ও বাইম মাছ নিয়ে কাজ শুরু করেন রাশিদা, রাকিবুল ও জান্নাতুল।
‘টুয়েলভথ ফেল’ মনোজের সঙ্গে সাদিকুরের যেখানে মিল:
গবেষণার পেছনের ভাবনা সম্পর্কে অধ্যাপক ইসমাইল বলেন, ‘বিশ্বের মোট জেলাটিনের ৪৬ শতাংশ আসে শূকর থেকে আর গরুর হাড় থেকে আসে ২৯.৪ শতাংশ। শূকর থেকে আসা জেলাটিন ইসলামী অনুশাসন অনুযায়ীই মুসলমানদের জন্য পরিত্যাজ্য। কিন্তু মাছ তো সবাই খায়। কারও জন্যই এটি হারাম বা নিষিদ্ধ নয়। এমন চিন্তা থেকেই আমি তিন-চার বছর ধরে শিক্ষার্থীদের সহযোগিতায় জেলাটিন উৎপাদনের কাজটি করছি।’
জেলাটিনের ব্যবহার : ওষুধশিল্পে ক্যাপসুলের শক্ত আবরণ তৈরিতে, প্রসাধনশিল্পে জেলাটিন ব্যবহৃত হয় প্রচুর। মিষ্টান্নজাতীয় খাবার, যেমন জেলি, পুডিং, কেক, আইসক্রিম তৈরিতেও লাগে জেলাটিন। এ ছাড়া কাগজ ও ফটোগ্রাফিক ফিল্মেও এর ব্যাপক ব্যবহার দেখা যায়। ফলে এটি দেশীয়ভাবে উৎপাদন করতে পারলে কয়েক হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব হবে বলে মনে করেন গবেষকেরা। কোন কোন মাছের ত্বক থেকে জেলাটিন তৈরি করা সম্ভব? অধ্যাপক ইসমাইল বলেন, ‘এখন পর্যন্ত পাঁচটি দেশীয় প্রজাতির মাছ থেকে আমরা জেলাটিন নিষ্কাশনে সক্ষম হয়েছি। যে মাছ থেকে সবচেয়ে বেশি জেলাটিন নিষ্কাশন সম্ভব হবে, বাণিজ্যের ক্ষেত্রে আমরা সেই মাছকেই বেশি প্রাধান্য দেব।’
জানা গেল, ১০০ গ্রাম বাইম মাছের ত্বক থেকে জেলাটিন পাওয়া যায় ১৩.৫ শতাংশ, একই পরিমাণ শোল ও পোয়া মাছের ত্বক থেকে জেলাটিন পাওয়া যায় যথাক্রমে ২১ ও ২৩ শতাংশ। অর্থাৎ মাছের ধরন অনুযায়ী জেলাটিনের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই দেশীয় আরও মাছ নিয়ে বড় পরিসরে এই গবেষণা করতে চান গবেষকেরা। গবেষণা দলের সহকারী ফাতেমা হক বলেন, ‘রুই, কাতলা, মৃগেলের মতো দেশীয় মাছগুলো নিয়ে আমরা আরও গবেষণা করে দেখতে চাই। যদি আরও ভালো ফল পাওয়া যায়, তাহলে হয়তো বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য অনেকেই আগ্রহী হবেন, যা আমাদের দেশের রপ্তানি খাতের জন্য নতুন মাত্রা যোগ করবে।’
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।