বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়ার পক্ষে ভোট
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এই পরিষদের নিয়ন্ত্রণ রয়েছে বিরোধী দল রিপাবলিকানদের হাতে। ফলে তারা এমন প্রস্তাবের পক্ষে বুধবার ভোট দিয়ে তা পাস করে। অভিশংসন তদন্ত শুরুর পক্ষে পড়েছে ২২১টি ভোট। বিপক্ষে পড়েছে ২১২টি। এই পরিষদে রিপাবলিকানদের আসন আছে ২২১টি। ডেমোক্রেটদের আছে ২১২টি। ভোটের ফল থেকে স্পষ্ট যে, প্রস্তাবের পক্ষে সব রিপাবলিকান এবং বিপক্ষে সব ডেমোক্রেট প্রতিনিধি ভোট দিয়েছে। আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ভিত্তি হিসেবে বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিতর্কিত আন্তর্জাতিক লেনদেনের কথা বলা হয়েছে। তবে রিপাবলিকানরা এখনো প্রেসিডেন্ট বাইডেনের দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারেনি।
এই প্রস্তাব পাসের পর প্রতিক্রিয়া দিয়েছে প্রেসিডেন্ট বাইডেন। সে একে একটি ‘ভিত্তিহীন’ চমকবাজি হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে সে রিপাবলিকানদের কড়া সমালোচনা করে বলেছে, আমেরিকানদের জীবন উন্নত করতে সাহায্য করার জন্য কিছু করার বদলে রিপাবলিকানরা মিথ্যা দিয়ে তাকে (বাইডেন) আক্রমণ করার দিকে মন দিয়েছে।
তদন্তের আলোকে প্রতিনিধি পরিষদ যদি বাইডেনকে অভিশংসিত করে, তাহলেও সিনেটের (কংগ্রেসের উচ্চকক্ষ) বিচারে তার দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা নেই। কারণ, সিনেট নিয়ন্ত্রণ করে তার দল ডেমোক্রেট। বিশ্লেষকরা বলছে, এতে বাইডেনের কোনো ক্ষতি হবে না। কিন্তু সামনে বছরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তাতে এই ইস্যুকে নির্বাচনী কাজে ব্যবহার করতে পারে বিরোধী রিপাবলিকানরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)