বাইকের গতি নিয়ে তোড়জোড়, বাইসাইকেল লেন দখলে গেলেও খবর রাখেনি কেউ
নিজস্ব প্রতিবেদক:
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। জারি করা হয়েছে ‘মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা, ২০২৪’। নির্দেশিকায় মোটরসাইকেলের গতি নির্ধারণের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ভিন্ন মত থাকলেও রাজধানীকেন্দ্রিক নেওয়া বিশেষ একটি উদ্যোগের কথা সবাই প্রায় ভুলেই গেছেন। সেটি হলো ঢাকার রাস্তায় ‘বিশেষ সাইকেল লেন’ চালু।
সড়ক-মহাসড়কে পৃথক লেন নির্ধারণ না করে সম্প্রতি সরকার মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে তৎপর হয়ে উঠেছে। নির্ধারণ করে দেওয়া হয়েছে সড়কভেদে বাইকের গতি। যেমন, ঢাকা-চট্টগ্রামের মতো সিটিতে গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় মাত্র ৩০ কিলোমিটার। আর এক্সপ্রেসওয়েতে নির্ধারণ করা হয়েছে ৬০ কিলোমিটার।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমন নির্দেশনায় ভিন্ন মত পোষণ করছেন বাইকাররা। তারা বলছেন, একই সড়কে আলাদা লেন ছাড়া বাইকের গতি নিয়ন্ত্রণ অসম্ভব। রিকশা-ভ্যান, বাইসাইকেল চলে ঘণ্টায় ২০ থেকে ৪০ কিলোমিটার গতিতে। সেখানে ৩০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানো অসম্ভব, এটি বিজ্ঞানসম্মতও নয়
দুটি সিদ্ধান্তই অযৌক্তিক হয়েছে দাবি করে ইতোমধ্যে এর প্রতিবাদ জানিয়েছেন বাইকাররা। তারা বলছেন, একই সড়কে আলাদা লেন ছাড়া বাইকের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সড়কে রিকশা-ভ্যান কিংবা বাইসাইকেলই চলে ঘণ্টায় ২০ থেকে ৪০ কিলোমিটার গতিতে। আর বাস-ট্রাক চলে ৬০-৮০ কিমি গতিতে। সেখানে ৩০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল কীভাবে চলবে? এটি বিজ্ঞানসম্মত নয়।
মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করে বাইসাইকেলের কাতারে নামিয়ে আনা নিয়ে যখন এমন আলোচনা চলছে, তখন অনেকে জানেনই না যে, রাজধানীর আগারগাঁও ও মানিক মিয়া অ্যাভিনিউতে আলাদা বাইসাইকেল লেন চালু করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ঘটা করে এর উদ্বোধনও করা হয়েছিল। কিন্তু সেই লেন আদৌ চালু আছে কি না, সেখান দিয়ে সাইকেল চলতে পারে কি না তার খোঁজ রাখে না কেউ।
অথচ যান্ত্রিক এ শহরে একটু হলেও স্বস্তির খবর হয়েছিল সড়কে চালু করা বাইসাইকেল লেন। ভীষণ খুশি হয়েছিলেন মানুষ ও বাইকাররা। কিন্তু অবৈধ পার্কিং; বিশেষ করে সরকারি যানবাহন, অ্যাম্বুলেন্স, ভ্রাম্যমাণ দোকানের দখলে থাকা এসব লেনে বাইসাইকেল চালানো কোনো অবস্থাতেই সম্ভব নয়। ট্রাফিক পুলিশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগও যেন ভুলে গেছে বিষয়টি। খোদ সিটি কর্পোরেশন ওই লেনের ওপর বসিয়েছে ময়লার ভাগাড়।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।