বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদার অপসারণ দাবি
কবিতার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমানসহ নানা অভিযোগ এনে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার অপসারণ চেয়েছেন বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক নূরুন নবী ভোলা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে নূরুন নবী ভোলা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ ও চেতনাবিরোধী এবং বিএনপি-জায়ামাতের আশীর্বাদপুষ্ট, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক সাব্যস্তকারী সুবিধাবাদী মুহম্মদ নূরুল হুদার মতো ব্যক্তি বাংলা একাডেমির মহাপরিচালক পদে থাকা জাতির জন্য লজ্জাজনক। এটা বাংলাদেশের সুস্থ শিল্প-সংস্কৃতি ও সাহিত্যের জন্য একটি অশনি সংকেত।’
তিনি বলেন, ‘নূরুল হুদা কার পক্ষে লিখলেন, কার বিপক্ষে লিখলেন সেটা বিষয় না। তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে লিখেছেন। সারা বিশ্ব জানে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অথচ তিনি লিখেছেন, মেজর জিয়া স্বাধীনতার ঘোষক।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।