রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

বাংলার মাটিতে হচ্ছে সম্ভাবনাময় মরুভূমির খেজুর

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৫ মার্চ, ২০২৩, সকাল ৪:১৫
বাংলার মাটিতে হচ্ছে সম্ভাবনাময় মরুভূমির খেজুর

রাজশাহী সংবাদদাতা:
তালজাতীয় শাখাবিহীন খেজুর গাছ প্রধানত মরুভূমি এলাকায় জন্মে। আরব, পূর্ব ও উত্তর আফ্রিকা দেশগুলোতে খেজুর চাষের প্রচলন বেশি। অনেকের মতে আরবসহ ইরাক অথবা মিশর খেজুর ফলের আদি স্থান। তবে এখন অল্প পরিসরে হলেও বাংলার মাটিতেও ফলছে মরুভূমি অঞ্চলের খেজুর। ব্যাপক হারে এর চাষবাসের জন্যও শুরু হয়েছে গবেষণা। চলছে বীজ ও চারা উদ্ভাবনের জোর প্রচেষ্টাও। আর শেষ পর্যন্ত এটি সফল হলে বাংলাদেশেও মরু অঞ্চলের খেজুর চাষের সম্ভাবনার নতুন দুয়ার খুলতে যাচ্ছে।
খেজুর যেসব দেশে বেশি চাষ হয় তার মধ্যে সৌদি আরব, মিসর, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, আলজেরিয়া, সুদান, ওমান, লিবিয়া ও তিউনেশিয়া অন্যতম। এছাড়া অধুনা চীন, ভারত ও আমেরিকার কিছু অংশে সফলভাবে খেজুর চাষ করা হচ্ছে।
রোযার মাস উপলক্ষে প্রতিবছর টনকে টন খেজুর আমদানি হয় বাংলাদেশে। গেল কয়েক বছর ধরে সেই আরবের বিভিন্ন জাতের খেজুর চাষ হচ্ছে দেশেই। আর মরুভূমির খেজুর চাষ করে এরই মধ্যে সফলতার মুখও দেখছেন দেশের অনেক তরুণ কৃষি উদ্যেক্তা।
এর সূত্র ধরেই বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুর চাষ ছড়িয়ে দিতে টিস্যু কালচার পদ্ধতিতে সৌদি খেজুরের বীজ ও চারা উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছেন এক গবেষক।
তিনি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনোয়ার হোসেন। দীর্ঘ পাঁচ বছরের গবেষণায় ফুল থেকে টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভাবিত রোগমুক্ত কলা উদ্ভাবন করে এরই মধ্যে বাংলাদেশে হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি। আর রোগমুক্ত কলায় সফলতা পাওয়ার পর এবার সৌদি খেজুর চাষের জন্য উপযুক্ত বীজ ও চারা উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, তিনি তার বিভাগের গবেষণা প্লটে এই মরুভূমির খেজুরের বীজ ও চারা উদ্ভাবনের প্রচেষ্টা করছে গত প্রায় দুই বছর থেকে। এরই মধ্যে তার গবেষণা প্লটে খেজুর গাছ জন্মেছে। যেগুলোর উচ্চতা এখনই আড়াই থেকে তিন ফুট হয়ে গেছে। সাধারণত সাত থেকে আট ফুট উচ্চতায় পৌঁছালেই এগুলোতে ফল আসতে শুরু করবে। এই চারা গাছ থেকে খেজুর আসতে ৩ থেকে ৪ বছর সময় লাগে। এর মধ্যে প্রায় দুই বছর হয়ে গেছে। আর দুই বছর পরই এই গাছগুলো থেকে মিলবে আরবের খেজুর।
রাবি গবেষক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, তিনি প্রধানত টিস্যু কালচার পদ্ধতিতে মরুভূমি অঞ্চলের খেজুর বাংলাদেশের চাষাবাদের উপযোগী করে বীজ ও চারা উদ্ভাবনের চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের নিজস্ব ল্যাব ও গবেষণা প্লটে নিবিড় তত্ত্বাবধানে এই কাজটি চলছে। সৌদি আরব থেকে আজওয়াসহ বিভিন্ন জাতের খেজুর নিয়ে এসে তা থেকে টিস্যু কালচার করে বীজ ও চারা উদ্ভাবন করেছেন। এগুলো লাগানো হয়েছে। গাছও অনেক বড় হয়ে গেছে। আর দুই বছর পর ফল আসবে বলেও আশা করছেন।
গবেষণা শুরুর দিকে এই উদ্ভাবনী কাজের জন্য চারা তৈরি করতে গিয়েও বিপাকে পড়তে হয় ওই গবেষককে।
তিনি জানান, এখন যারা মরু অঞ্চলের খেজুর চাষ করছেন তাদের মধ্যে অনেকেই কৃষি উদ্যোক্তাদের সঙ্গে প্রতারণা করেছেন। গাছ দেখিয়ে বিচির চারা দিচ্ছেন। চারা গাছ লাগিয়ে কয়েক বছর দেখা যাচ্ছে সেটি পুরুষ গাছ। ফলে তাতে ফল আসছে না এবং তরুণ কৃষি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই দেশের কৃষি উদ্যোক্তা ও চাষিদের স্বার্থে তিনি নিজেই বীজ ও চারার প্রোটোকল ডেভেলপ করছেন। এটিতে সফলতা এলে মরুভূমি অঞ্চলের এই খেজুর চাষ তিনি তা সারা দেশেই ছড়িয়ে দিতে পারবেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২১ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২১ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২১ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২১ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২১ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২১ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২১ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২১ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২১ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২১ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২২ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২২ ঘণ্টা আগে