বাংলাদেশ সীমান্তে হঠাৎ আনাগোনা বাড়িয়েছে বিজেপি নেতারা
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ৩০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিজেপি নেতাদের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে দলটির নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত রোববার (১২ জানুয়ারি) মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামে দেখা গেছে বিজেপি বিধায়কদের। কখনও সীমান্ত পরিদর্শনে, কখনও বিএসএফের আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তারা। তবে, এই তৎপরতার পেছনে বিজেপির কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্বের কোনও বিশেষ নির্দেশনা রয়েছে কিনা, সে প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে।
মালদহ জেলার হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল রোববার তার নির্বাচনী এলাকার বৈদ্যপুর অঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করে। সেখানে প্রায় ৩৫ কিলোমিটার সীমান্ত এলাকা কাঁটাতারবিহীন। বিএসএফ কীভাবে এই অঞ্চল নজরদারি করছে, তা পর্যবেক্ষণ করে সে। এ নিয়ে স্থানীয় বিএসএফ ক্যাম্পে বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকও করে জুয়েল।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভার বিধায়ক লাহিড়ী রোববার ঠান্টাপাড়া গ্রামে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) আপত্তির কারণে এই অঞ্চলে কাঁটাতারের কাজ থেমে আছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার পরও সমস্যার সমাধান হয়নি।
উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বিএসএফ আয়োজিত সীমান্তে এক প্রতিযোগিতায় অংশ নেয়। তখন সে বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে।
সীমান্তে বিজেপি নেতাদের আকস্মিক তৎপরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা, তা নিয়ে বিরোধীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী অঞ্চলে বিজেপির তৎপরতা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। সীমান্তে নিরাপত্তা এবং জনগণের আস্থার প্রসঙ্গকে সামনে রেখে বিজেপি সীমান্তে অবস্থান দৃঢ় করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












