বাংলাদেশ ব্যাংকের নিচেই কেনাবেচা হচ্ছে নতুন নোট!
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আশির, ১৩৯২ শামসী সন , ২৪ মার্চ, ২০২৫ খ্রি:, ৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
প্রতি বছরই ঈদ এলেই বাড়ে নতুন নোটের চাহিদা। তবে এবছর নতুন টাকা ছাড়ছে না কেন্দ্রীয় ব্যাংক। এ সুযোগে ঈদুল ফিতরকে সামনে রেখে টাকার হাটে বেড়েছে মৌসুমি বিক্রেতাদের দৌরাত্ম্য। বান্ডেল প্রতি খরচ পড়ছে ৪শ থেকে ৫শ টাকা। যদিও টাকার বিনিময়ে টাকা বিক্রি অবৈধ। এই চক্রকে থামাতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিচে গিয়ে দেখা যায়, ১০ টাকার একটি বান্ডেল বিক্রি হচ্ছে ১৪০০-১৫০০ টাকায়। বাড়তি দাম হাঁকানোর বিষয়ে জানতে চাইলে অনেকে সটকে পড়েন।
চলতি বছরের জন্য নতুন নোট না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খোলা বাজারে যা পাওয়া যাচ্ছে তা মূলত দুই বছর আগের নোট। গুলিস্তান ও মতিঝিলের বিক্রেতারা ৫ টাকার বান্ডেল দেড়শ টাকা বেশি ও ১০ টাকার বান্ডেলে বেশি নিচ্ছেন ৪-৫ শ টাকা। বছরের ব্যবধানে দ্বিগুণ দাম নিচ্ছেন ১০০ ও ৫০ টাকার বান্ডেলেও।
নতুন নোটের নিয়মিত বিক্রেতাদের দাবি, মৌসুমি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়ায় তারা বাধ্য হচ্ছেন বেশি দামে বিক্রি করতে।
খোলাবাজারে এভাবে টাকা বিক্রি বৈধ নয় জানিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, একটা ১০ টাকার নোট পুরোনো কিংবা নতুন হোক ১০ টাকাই থাকবে। এ অবস্থায় যদি পুরোনো ১২ টাকা দিয়ে ১০ টাকার নতুন নোটটি কেনা হয়, তাহলে এটা অবৈধ।
এসব ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নেই উল্লেখ করে সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘সরকারি নির্দেশনায় ভল্ট থেকে টাকা ছাড়া বন্ধ রয়েছে। বাজারে যে নোটগুলো দেখছেন, সেগুলো হয়তো আগে বিভিন্ন সময়ে বিভিন্ন জন তাদের কাছে দিয়েছিল।’
বেশি দামে নতুন নোট বিক্রির চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এগুলো নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য প্রশাসনের সহযোগিতা দরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)