বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভের সঙ্গে নিটের ব্যবধান এখন ৫০ শতাংশ
দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভের সঙ্গে নিট রিজার্ভের ব্যবধান ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল শেষে বাংলাদেশের নিট রিজার্ভ ছিল ১২.৮ বিলিয়ন ডলার। যদিও বাংলাদেশ ব্যাংকের হিসাবে ওইদিন গ্রস রিজার্ভ ২৫.৩৭ বিলিয়ন ডলার ছিল। সে হিসাবে গ্রসের সঙ্গে নিট রিজার্ভের ব্যবধান ছিল ১২.৫৭ বিলিয়ন ডলার বা ৫০.৪৫ শতাংশ।
আইএমএফের শর্ত আমলে নিয়ে চলতি অর্থবছরের শুরু থেকে আন্তর্জাতিক মানদ- ব্যালেন্স অফ পেমেন্টস এন্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল ৬ ( যা বিপিএম-৬ নামে পরিচিত) অনুসরণ করে রিজার্ভের পৃথক তথ্য প্রকাশ করে আসছে বাংলাদেশ ব্যাংক। গত ৩০ এপ্রিল বিপিএম৬ অনুযায়ী, দেশের রিজার্ভ ছিল ১৯.৯৫ বিলিয়ন ডলার। তবে বিপিএম-৬ রিজার্ভ হিসেবে পুরোটা ব্যবহারযোগ্য নয়। ব্যবহারযোগ্য রিজার্ভ বলতে আইএমএফ নিট রিজার্ভ কত আছে সেটাকে বোঝায়। ওইদিন নিট রিজার্ভ ১২.৮ বিলিয়ন ধরলে এক্ষেত্রেও ব্যবধান ৭.১৫ বিলিয়নে দাঁড়ায়। অর্থাৎ আন্তর্জাতিক মানদ-ের হিসাবেও রিজার্ভের সঙ্গে নিট রিজার্ভের ব্যবধান প্রায় ৩৬ শতাংশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।